By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পেটের দায়ে মৃত্যুভয় উপেক্ষা করে রাস্তায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পেটের দায়ে মৃত্যুভয় উপেক্ষা করে রাস্তায়
জাতীয়

পেটের দায়ে মৃত্যুভয় উপেক্ষা করে রাস্তায়

Last updated: 2021/04/18 at 9:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

অভিজিৎ পাল

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। করোনা সংক্রমণের হার ও করোনায় মৃত্যুর হার কোন কিছুতেই নজর নেই দিন এনে দিন খাওয়া অসহায় মানুষদের। পেটের দায়ে মৃত্যু ভয় উপেক্ষা করে রাস্তায় তারা। রাস্তায়ও নেই কাজ, আছে প্রশাসনের দাবড় এক কথায় অসহায় জীবন এই মহামারি কালে তাদের।

শনিবার সকাল সাড়ে সাতটায় খুলনা জেলার ডুমুরিয়া থেকে নগরীর সাতরাস্তার মোড়ে এসেছেন শিবপদ বিশ^াস। পেশায় জুতো সেলাইপালিশ। পেটের দায়ে লক ডাউনের মধ্যে সংবাদপত্রের গাড়িতে করে খুলনায় এসেছেন। এভাবেই চলছে জীবন তাদের। কাজ না করলে বাড়ির লোকজন না খেয়ে থাকবে।

এ সময় পাশথেকে হাউমাউ করে কেঁদে ওঠে নগরীর পূর্ব বানিয়াখামারের বাসিন্দা মোহাম্মদ ওহিদুল। চোখের জলে মুছতে মুছতে তিনি বলেন, কাজ কাম নাই, তারপর লকডাউন, সিমেন্ট রডের দাম বাড়তি, কেউ কাজ করাতে চায় না আমরা কি করে খামু। ছেলে মেয়ে ও বৌসহ চার জনের সংসার তার।

বাগমারা চেয়ারম্যান মোড়ের বাসিন্দা শাহিনা বলেন, স্বামী নাই। ঘরে বৃদ্ধ মা ও মেয়েসহ তিন জনের সংসার তার। গত লক ডাউনে সাহায্য সহযোগিতা পেয়েছিলেন। এই লকডাউনে তাও নাই। পেটের দায়ে ভোরে রাস্তায় এসে বসেছেন। যদি কেউ কোন কাজ দেই তাই করবেন।

নগরীর তালতলা হাসপাতাল রোডের বাসিন্দা সামসুল হক বলেন, সংসারে ০৫ জন লোক। একমাত্র আয় করেন তিনি। কাজ না করলে খাবে কি তারা। অনেকটা ক্ষোভের সাথেই তিনি বলেন, এতো করোনা হলো বাংলাদেশে কেউ আমাদের একটা গোপালবিড়ি এনে দিয়ে বললো না আপনারা খান।

বাগমারা এলাকার আব্দুস সবুর বলেন, আগে ৫ কেজি চাল দিলে এখন দেয় তিন কেজি। ১০ টাকায় ২৫ কেজি চাল বিক্রি করতো আগে এখন তা দেয় না। আমরা কি করে চলমু। আমাদের তো কাজ না করলে খাওন হয় না। করোনায় মরলে মরবো। কাজ না করলেতো বৌ ছুয়াল মাইয়ে নিয়ে না খাইয়ে মরবো।

নগরীর সাতরাস্তার মোড়ে দিন মজুররা বলেন, প্রতিদিন এখানে ২০০ এর অধিক মানুষ জড়ো হয়। এখন লক ডাউনে কাজকাম নাই, তারপর প্রশাসনের দাবড় তাই কম লোক আসছে। তাও শনিবার ভোরে মোড়ে প্রায় দেড়শত লোক দেখা কাজের আশায় বসে আছেন। এছাড়াও নগরীর ময়লাপোতা মোড়েও দেখা যায় কাজের প্রত্যাশায় থাকা খেটে খাওয়া দিন মজুর।

সাতরাস্তার মোড়ে এই সময়ে কথা রিক্সা চালক আব্দুল সালামের সাথে, তিনি বলেন তেমন ইনকাম নাই। গতকার ১০০ টাকা আয় হয়েছে কি করে সংসার চলে গাড়ি ভাড়া দিয়ে বলেন। পেটের দায়েই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি।

একই কথা অন্য রিক্সা চালক ও ইজিবাইক চালকদেরও।

অসহায় এই মানুষদের পাশে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছে খুলনা জেলা প্রশাসন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই কর্মসুচীর উদ্বোধন করছেন। শনিবার বেলা ১১টায় ৩শত মানুষের মাঝে এই মানবিক সহায়তা তুলে দেন তিনি ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সমাজ বিজ্ঞানীরা বলছেন, করোনা সংক্রমণ রোধের এই সময়ে সমন্বিত ত্রাণ কার্যক্রম চালু করতে হবে। আমরা দেখছি সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণ বিতরণ করছে। এখানে দলিয়করন ও নানা অভিযোগ রয়েছে। আবার জেলা প্রশাসন তাদের মত করে ত্রাণ বিতরণ করছেন। একই ভাবে ত্রাণ বিতরণ করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন। ফলে দেখা যাচ্ছে কিছু মানুষ বার বার ত্রাণ পাচ্ছে কিছু মানুষ মোটে পাচ্ছে না। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় সকলকে আনা যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 18, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article করোনায় ভেঙ্গে পড়েছে শিক্ষাখাত, পুষিয়ে নিতে শিক্ষাবিদদের ভাবনা
Next Article খোশ আমদেদ মাহে রমজান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 7 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 12 hours ago
জাতীয়

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

By Staff Reporter 12 hours ago
জাতীয়

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি : ইইউ

By Staff Reporter 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?