By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পৈতৃক ভিটায় মসজিদ উদ্বোধন করলেন সেনাবাহিনীর প্রধান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > পৈতৃক ভিটায় মসজিদ উদ্বোধন করলেন সেনাবাহিনীর প্রধান
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

পৈতৃক ভিটায় মসজিদ উদ্বোধন করলেন সেনাবাহিনীর প্রধান

Last updated: 2024/02/20 at 6:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীর পাড়ের করফা গ্রামে পৈতৃক ভিটায় মসজিদ উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ২০২৪) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ লোহাগড়া শহরে অবস্থিত মধুমতি আর্মি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে নড়াইলে আসেন।

এ সময় তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (পিবিআরএলপি) কর্তৃক নির্মিতব্য নড়াইলের দুর্গাপুরে নতুন রেলওয়ে স্টেশনের কাজের অগ্রগতি এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এরপর তিনি ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক নড়াইল শহরের চলমান চারলেন সড়কের প্রশস্তকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প পরিদর্শনকালে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন।

নড়াইল থেকে সেনাপ্রধান সড়কপথে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্মুখে নিজের দানকৃত জমিতে স্থাপিত ‘আল হুদা মসজিদ’ উদ্বোধন করেন। এ সময় তিনি মসজিদ সংলগ্ন এলাকায় একটি মাদরাসা ও কবরস্থান নির্মাণের প্রতিশ্রুতি দেন।

এছাড়া তিনি মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর পিতার নামে নবনির্মিত অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দিন আহমেদ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এ সময় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত শিক্ষক মো: ফরিদুল ইসলামকে চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা প্রদান করেন। একই সময় তিনি লোহাগড়া উপজেলা থেকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।

এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাহবুবুর রশিদ, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহম্মদ খুলনায় জন্মগ্রহণ করলেও তাঁর পৈতৃক বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে। এখানে শৈশব-কৈশোরকাল অতিবাহিত করেছেন সেনাপ্রধান।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভাষার মাস
Next Article হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের ফাঁসি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?