
পাটকেলঘাটা প্রতিনিধি : পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অভিযোগ করেন পাটকেলঘাটা থানার সেনেরগাতি গ্রামের মৃত সুরেন্দ্র মন্ডলের ছেলে সচিন মন্ডল।
তার লিখিত বক্তব্যে তিনি বলেন, সেনেরগাতি মৌজায় ৫৬০ খতিয়ানে ৪৪৩২ দাগের ১০.৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু একই এলাকার মহেন্দ্র সরদারের ছেলে অনাথ সরদার ২০১৪ সাল থেকে একটি কুচক্রী মহলের প্ররোচনায় তাদের বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালিয়ে আসছিল।এর আগে অনাথ সরদার তাদের নামে ৫টি হয়রানিমূলক মিথ্যা মামলা দ্বায়ের করেন। সে সকল মামলার রায় তাদের স্ব-পক্ষে রয়েছে। এরই ধারাবাহিতা চলতি বছরে ৬ জুন অনাথ বাদি হয়ে সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিট্রেড আদালতে পুনরায় একটি মামলা করেন। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দেখে মামলাটি খারিজ করে দেয়। তিনি আরো অভিযোগ করে বলেন, বর্তমানে এলাকার একটি প্রভাব শালী মহলের সহযোগিতায় অনাথ সরদার তাদের বাড়িতে ভাড়াটে সন্ত্রাসী পাঠিয়ে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। বর্তমানে তিনি এবং তার পরিবার চরম নিরাপর্তাহীনতায় ভুগিতেছে। সব শেষে তিনি তার পরিবারের নিরাপর্তা চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপার সহ জেলা প্রশাসকের সুদৃৃষ্টি কামনা করেছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত