
বিজ্ঞপ্তি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সহ-সভাপতি ও ঐশী পোল্ট্রি ফার্মের মালিক মোঃ ইলিয়াছ চৌধুরীর মাতা মোসাঃ জোবেদা বেগম (৮৩) বার্ধক্যজনিত কারণে গত ২ জুলাই বেলা ১১টায় চট্টোগ্রাম জেলার কর্নফুলি থানার গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জল্লাহ এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহাসচিব এস এম সোহরাব হোসেন, সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, মামুনুর রহমান, আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, শেখ আব্দুল হালিম, শামসুর রহমান বাবুল, এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, মোজাম্মেল হক, শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।