By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রকাশ পেল দেশের সর্বোচ্চ বাজেটের ছবি ‘এমআর-৯’ ট্রেলার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > প্রকাশ পেল দেশের সর্বোচ্চ বাজেটের ছবি ‘এমআর-৯’ ট্রেলার
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

প্রকাশ পেল দেশের সর্বোচ্চ বাজেটের ছবি ‘এমআর-৯’ ট্রেলার

Last updated: 2023/07/26 at 4:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : প্রকাশ পেল দেশের জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত ‘এমআর-৯’ সিনেমার ট্রেলার। যেখানে মুক্তির আগেই ধামাকার পূর্বভাস দিয়ে রাখলো ছবিটি।

এই সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দাবি, ছবির বাজেট ৮৩ কোটি টাকা! যা ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে ‘এমআর-৯’র ট্রেলার। পুরো ট্রেলারজুড়ে ছিল অ্যাকশন। তবে এতে ছবির কাহিনি সম্পর্কে খুব একটা ধারণা দেওয়া হয়নি। বোঝা গেল, লাস ভেগাসের ওপর সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা ঠেকানোর জন্যই বাংলাদেশি গোয়েন্দা মাসুদ রানাকে নেওয়া হয়। তার সঙ্গে যোগ দেন ভারতীয় এজেন্ট দেবী। এরপর শুরু হয় মিশন।

এই সিনেমায় মাসুদ রানা চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে। তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান। এছাড়াও হলিউডি অভিনেতাদের রয়েছেন মধ্যে ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, নিকো ফস্টার এবং ভারতের ওমি বৈদ্য।

বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি অভিনয় করেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই ছবি বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা আলাদা শুটিং হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় ছবিটির বিভিন্ন শট ধারণ করা হয়েছে।

সিনেমার চিত্রনাট্য করেছেন পরিচালক আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এবং লস অ্যাঞ্জেলেসভিত্তিক, দ্য ফিল্ম পোস্ট, আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ আগস্ট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে মুক্তি পাবে ‘এমআর-৯’।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে আশা’র বিএম অর্ধ-বার্ষিক সমন্বয় সভা
Next Article মেন্টর হয়ে কী লাভ, জানেন না মাশরাফি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?