
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীকে নৌকার পক্ষে ব্যাপক প্রচারের কাজে মাঠে রাখতে আয়োহিত মতবিনিময় সভায় এলাকার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে ৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ জাকির হোসেন। এছাড়া ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভায় আলোচনা রাখেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত