আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা গত বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত জয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিকে বিজয়ী করতে ও সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য করনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত