By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইবি শিক্ষার্থী গ্রেপ্তার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইবি শিক্ষার্থী গ্রেপ্তার
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইবি শিক্ষার্থী গ্রেপ্তার

Last updated: 2023/11/10 at 1:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : প্রতারণা ও সাধারণ বেকার যুবকদেরকে চাকুরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম মেহেদী হাসান মুরাদ। সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার এসব প্রতারণামূলক কর্মকান্ডের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীসহ এলাকার সাধারণ জনগণ।

এদিকে বিষয়টি জনসম্মুখে আসলে তাকে আটকে রেখে থানায় সোপর্দ করে স্থানীয় বাসিন্দারা। পরে অর্থ আত্মসাতের মামলায় তাকে আটক করেন পুলিশ। বৃহস্পতিবার রংপুর জেলার মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মুরাদ ও তার সহযোগীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে নাম ভাঙিয়ে ও নিবন্ধনহীন ভুঁইফোর সংগঠন তৈরী করে নিজ এলাকা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ বেকার যুবকদেরকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানায়, মেহেদী হাসান মুরাদ নিজেকে তার তৈরি ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা’র মানবাধিকার কর্মী, সমাজ সেবক, ওয়াল্ড চাইল্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী অফিসার, নিজের নামে তৈরী ভুইফোর নিবন্ধনহীন মুরাদ খান নিউজ ৭১ ডট কম( গকঘবংি৭১.পড়স) এর কর্নধার দাবি করে। এসব পরিচয় ব্যবহার করে নানা কৌশলে সে যুব উন্নয়নে চাকরি দেওয়ার নামে এবং ওয়াল্ড চাইল্ড ইয়ুথ ফোরাম সংঠনের নামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও দাতা সংস্থা থেকে পথ শিশুদের সহযোগিতা ও সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর নাম করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘অর্থ আত্মসাতের অভিযোগে লোকজন মুরাদকে আটকে রাখে। পরে সে নিজেই সারেন্ডার করে। থানায় তার নামে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উত্তর গাজায় দৈনিক ৪ ঘণ্টার যুদ্ধ বিরতিতে রাজি ইসরায়েল
Next Article ১৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 3 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 4 minutes ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 7 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 29 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?