By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Last updated: 2023/07/29 at 12:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশে বিপজ্জনক অবস্থায় চলে গেছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা লাফিয়ে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৫০৩ হাসপাতালে ভর্তি ও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৪৪ হাজার (৪৪,২০৫) ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ২২৯ জনে পৌঁছেছে। রোগীর চাপ সামলাতে ঢাকার হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ডেঙ্গু সংক্রমণ বিষয়ক তথ্য পর্যালোচনা করে দেখা যায় বছরের প্রথম সাত মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা দেশে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে ১ লাখ ১ হাজার এবং ২০২২ সালে ৬৮ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫০৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে আরও ৪ জনের। তাতে এ বছর ২২৯ জনের মৃত্যু হল ডেঙ্গুতে। এর আগে ২০২২ সালে ২৮১ জনের মৃত্যু হয়েছিল এডিস মশাবাহিত এ রোগে। শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় ২৪টি হাসপাতাল ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি এবং মৃত্যুর তথ্য দেয়নি। অনেক জেলা থেকেও শুক্রবার তথ্য আসেনি।

ফলে শুক্রবারের যে প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে, তাতে দিনের সব তথ্য আসেনি। বরাবরের মতই শুক্রবারের বাকি তথ্য শনিবারের প্রতিবেদনে সন্নিবেশ করা হবে। তাতে এক দিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় উল­ুম্ফন দেখা যাবে।
গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে ৮২ জন, মিটফোর্ড হাসপাতালে ১০৫ জন, কুমিটোলা জেনারেলে ৭৪ এবং ডিএনসিসি কোভিডি হাসপাতালে ৮৬ জন ও সম্মিলিত সামরিক হাসপাতালে ১১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগীয় শহরের মধ্যে ঢাকা শহর ব্যতীত গত ২৪ ঘন্টায় এই বিভাগে ভর্তি হয়েছেন ১৪৫ জন, ময়মনসিংহে ৭৩ জন, চট্টগ্রামে ৬১ জন, খুলনায় ৬২ জন, রাজশাহীতে ৩৬ জন, রংপুরে ১৮ জন, বরিশালে ১৮০ জন, এবং সিলেটে ২১ জন বর্তি হয়েছেন।
এদিকে জুলাই মাসের ২৮ দিনে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ২২৭ জন। জুলাইয়ে (প্রথম ২৮ দিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে দৈনিক গড়ে ১ হাজার ২৯৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দৈনিক গড়ে মৃত্যু ৬ জনের বেশি রোগীর মৃত্যু হয়েছে। গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৯০৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৬ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ৬৭৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮০৬ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের। জুলাইয়ের সেই সংখ্যা ইতোমধ্যে ছয়গুণ বেড়ে গেছে। মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্র“য়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১ হাজার ৩৬ জন এবং জুন মাসে ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্র“য়ারিতে তিনজন, এপ্রিলে দু’জন, মে মাসে দু’জন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অ্যাকশনে পুলিশ, সংঘর্ষ, আমানসহ আটক অর্ধশতাধিক
Next Article খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংঘর্ষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 49 minutes ago
যশোর

যশোরে বাসের ধাক্কায় তরুণী নিহত

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?