
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ নগরীর খানজাহান আলী থানাধিন শিরোমণি মধ্যপাড়ায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ জালাল উদ্দিন((৫০) রক্তাক্ত জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফূলতলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করে। গত ২৫ জুন বিকালে পার্শবর্তি শেখ শহিদের পুত্র শেখ রফিক, মাসুম শেখ, নজরুল শেখসহ সঙ্গীয় ১০/১২জন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দা. রড এবং লাঠিসোটা নিয়ে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে হামলা চালিয়ে শেখ জালাল উদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনার খানজাহান আলী থানায় একটি অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানাগেছে, শিরোমণি মধ্যপাড়ার মৃত শেখ আরাফাতুল্লাহের পুত্র শেখ জালাল উদ্দিনের ফসলি জমির গাছ পার্শবর্তি শেখ শহিদ ও তার ছেলে রফিকের ছাগলে খেয়ে নষ্ট করে ফেলে। গত ২৫ জুন পুনরায় ছাগলে গাছ খেতে লাগলে জালাল উদ্দিন ছাগল তাড়িয়ে দিলে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। ঐ দিন সকাল ১১টায় ছাগলের মালিক শেখ রফিক, মাসুম, নজরুল শেখ দলবল নিয়ে অবসরপ্রাপ্Í সেনা সদস্য শেখ জালাল উদ্দিনের জমিতে জোরপূর্বক ঘেরাবেড়া দিয়ে দখল করে। বিষয়টি স্থানীয় মসজিদের মুসল্লিদের জানালে আছর নামাজ শেষে মুসল্লিদের নিয়ে ঘটনাস্থলে আসে জালাল উদ্দিন। পূব পরিকল্পনা অনুযায়ী শেখ শহিদের পুত্র শেখ রফিক, মাসুম শেখ, শেখ নজরুল শেখ, রুমজান শেখের পুত্র শেখ ইনতাজ, শেখ ইনতাজের পুত্র শেখ রহমান, শেখ রমিজসহ ১০/১২জন কোন কিছু বুঝে উঠার আগেই দেশীয় অস্ত্র নিয়ে জালাল উদ্দিন ও তার ভাই খলিলের উপর হামলা চালায়। তারা শেখ জালাল উদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার ভাই শেখ খলিলুর রহমানকে তুলে নিয়ে আটকে রেখে মারধর করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় শেখ জালাল উদ্দিন(৫০)কে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করে। হাসপাতাল সুত্রে জানাগেছে, আহত শেখ জালাল উদ্দিনের মাথায় ৯টি সেলাই দেওয়া হয়েছে এছাড়াও তার শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় শেখ জালাল উদ্দিন খানজাহান আলী থানায় একটি অভিযোগ করেছে।
হাসপাতালের বেডে শুয়ে থাকা শেখ জালাল উদ্দিন জানায়, অভিযুক্তদের অব্যাহত জীবনাশের হুমকিতে আমার এবং আমার ভাইয়ের পরিবার জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। তিনি জানায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে সুস্থ হলে এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।