By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রতিমন্ত্রী ও মাহির ফোনালাপ নিয়ে ইমনের ব্যাখ্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রতিমন্ত্রী ও মাহির ফোনালাপ নিয়ে ইমনের ব্যাখ্যা
জাতীয়জেলার খবরবিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

প্রতিমন্ত্রী ও মাহির ফোনালাপ নিয়ে ইমনের ব্যাখ্যা

Last updated: 2021/12/06 at 10:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আলাপের একটি কল রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে প্রতিমন্ত্রীকে আপত্তিকর ভাষায় কথা বলতে শোনা গেছে।

ভাইরাল হওয়া ফোনালাপটি সত্য বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইমন। তবে এটি দুই বছর আগের বলেও জানান এই অভিনেতা।

ফোনালাপটি নিয়ে ইমন গণমাধ্যমের কাছে নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, ‘ফোনালাপটির অপর প্রান্তে ছিলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে ঘটনাটা দুই বছর আগের। আমাদের ‘ব্লাড’ সিনেমার মহরত অনুষ্ঠানের আগের রাতে তিনি ফোন দেন। একজন মন্ত্রী যখন কল দেন তখন সেটা এড়িয়ে যাওয়া যায় না। সবাই তো অডিও ক্লিপটি শুনেছেন। কোন অনুভূতি থেকে তিনি কথাগুলো বলছেন, সেটা বোঝা যায়। ’

ওই ফোনালাপে ডা. মুরাদ হাসানকে বলতে শোনা গেছে, চিত্রনায়ক ইমন ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে আসেন। এছাড়া অশ্লীল ভাষায় মাহিয়া মাহিকে দেখা করার জন্য বাধ্য করতে শোনা যায় তাকে।  

এ প্রসঙ্গে ইমন গণমাধ্যমকে বলেন, ‘আমি কি কোনো নায়িকাকে নিয়ে এভাবে যাবো? এমন কোনো অভিযোগ কেউ আমার বিরুদ্ধে বলতে পারবেন? আমি যে তাকে (মাহি) নিয়ে গেছি, এমন কোনো কথা সেখানে নেই। আমি কিন্তু যাইনি। আমি শুধু সামাল দেওয়ার চেষ্টা করেছি। ’

বিষয়টি নিয়ে মাহির প্রতিক্রিয়া প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘মাহিকে যে এভাবে প্রতিমন্ত্রী গালিগালাজ করেছেন, আমি জানতাম না। মাহির হাতে ফোনটা দিয়ে আমি তখন পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম। প্রতিমন্ত্রীর ফোনটি আমার নম্বরে এলেও আমার সেটে রেকর্ডিং অপশনই নেই। ’

এরপর বিষয়টি নিয়ে মাহির সঙ্গে ইমনের আর আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি। এছাড়া ফোনালাপটির পর ইমন ও মাহি দু’জনই নিজ নিজ বাসায় চলে যান বলেও জানান এই অভিনেতা।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 6, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ
Next Article ‘কুরুচিপূর্ণ ভাষার প্রতিউত্তর আমার জানা ছিল না’
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?