By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রতি ছক্কায়, উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দেবে মুলতান সুলতানস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > প্রতি ছক্কায়, উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দেবে মুলতান সুলতানস
খেলাধূলা

প্রতি ছক্কায়, উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দেবে মুলতান সুলতানস

Last updated: 2025/04/13 at 4:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ফিলিস্তিনের অবরুদ্ধ হয়ে পড়া গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাড়িঘর, হাসপাতাল সব জায়গাতেই প্রতি মুহূর্তে বাড়ছে লাশের সারি। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের এমন অবস্থা দেখে হৃদয় পুড়ছে বিশ্ববাসীর। গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থসহায়তার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতানস।
এক্স হ্যান্ডলে বার্তায় গাজার মানুষের জন্য অনন্য পদক্ষেপের কথা জানিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান। এদিন তারা করাচি কিংসের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। যেখানে বলেছে, মুলতান ক্রিকেটারদের প্রতিটি ছক্কা ও উইকেটের পিঠে ১ লাখ করে পাকিস্তানি রুপি গাজার জন্য দেবে ফ্র্যাঞ্চাইজিটি। যা বাংলাদেশি টাকায় ৪৩ হাজার টাকা।
ম্যাচের আগে টস করতে নেমে ঘোষণাটি দেন মুলতান অধিনায়ক রিজওয়ান। বলেন, ‘মুলতান সুলতানসের পক্ষ থেকে একটি ঘোষণা দিচ্ছি। আমাদের ক্রিকেটারদের মারা প্রতিটি ছয় ও উইকেট শিকারের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের জন্য কিছু বরাদ্দ করতে চাই।’ যদিও তখন আর্থিক অঙ্কটা জানাননি রিজওয়ান।
পরে মুলতানের মালিক আলি তারিন ভিডিও বার্তায় জানান, ‘এবারের পিএসএলে মুলতান সুলতানস ফিলিস্তিনে দাতব্য সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ক্রিকেটাররা এই উদ্যোগের অংশ হতে চাওয়ায়, যখনই কোনো ব্যাটার ছয় হাঁকাবে, তখনই ফিলিস্তিনের জন্য ১ লাখ রুপি বরাদ্দ হয়ে যাবে। একইভাবে বোলাররা উইকেট পেলেও প্রতিটির জন্য বরাদ্দ হবে সমপরিমাণ অর্থ। বিশেষত শিশুদের জন্য এসব অর্থ ব্যয় করা হবে।’
এদিন করাচির বিপক্ষে মুলতানের ক্রিকেটাররা ৭টি ছক্কা হাঁকানোর পাশাপাশি ৬টি উইকেট শিকার করেছেন। দাতব্য খাতে তারা ১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি (সাড়ে ৬ লাখ টাকা) প্রদানের ঘোষণা দিয়েছে ম্যাচ শেষে। যদিও ম্যাচ জিততে পারেনি রিজওয়ানরা। আগে ব্যাটে নেমে অধিনায়কের সেঞ্চুরিতে ২৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুলতান। লক্ষ্য তাড়ায় নেমে করাচি ৪ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতে যায়।

 

 

সিনিয়র করেস্পন্ডেন্ট April 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুঃসাধ্য সাধন করতে চান ট্রাম্প, ৯০ দিনে ৯০টি বাণিজ্য চুক্তির লক্ষ্য
Next Article বাংলাদেশের পাসপোর্টে ফিরলো ‘এক্সসেপ্ট ইসরায়েল’
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানের শিক্ষা

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের কাছে সাতক্ষীরাবাসীর ও চাওয়া পাওয়া

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?