By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রথম ধাপে অনিয়ন্ত্রিত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে করোনা মোকাবেলার চেষ্টা চলে : ডা: শেখ বাহারুল আলম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > প্রথম ধাপে অনিয়ন্ত্রিত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে করোনা মোকাবেলার চেষ্টা চলে : ডা: শেখ বাহারুল আলম
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে অনিয়ন্ত্রিত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে করোনা মোকাবেলার চেষ্টা চলে : ডা: শেখ বাহারুল আলম

Last updated: 2020/10/14 at 12:31 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

প্রথম ধাপে করোনা মহামারি আকারে শুরু হলে সকল স্তরের মানুষ শংকিত হয়ে পড়েন। চিকিৎসক নার্সসহ স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট প্রায় সকলেই অনেকটা দূরে সরে দাঁড়ায়। এসময় তাদেরকে করোনাযোদ্ধা সাহসী চিকিৎসক বলে আখ্যায়িত করা হয়। ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেকেই চিকিৎসা সেবায় ফিরে আসেন। তখন তারা পড়েন ঝুঁকির মধ্যে। অনেকেরই প্রাণ যায়। অনেকটা অনিয়ন্ত্রিত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে করোনাকে মোকাবেলা করার চেষ্টা চলে। এক পর্যায়ে মানুষ ভয়ে ঘরমুখো হয়ে পড়ে। তাই ধীরে ধীের করোনা কমে এসেছে। এখানে সরকার বা চিকিৎসকদের খুব একটা কৃতিত্ব নেই।

করোনা মোকাবেলা, বর্তমান অবস্থা এবং শীতে দ্বিতীয় ফেইজ শুরু হলে খুলনা বিএমএ’র কি ভ‚মিকা এ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ  মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সভাপতি ডা:  শেখ বাহারুল আলম দৈনিক জন্মভ‚মিকে এসব কথা বলেন। 

তিনি বলেন, প্রথম ফেইজে করোনা শুরু হলে মাস্ক, পিপি, ভেন্টিলেটর, আইসোলেসন, অক্সিজেন ব্যবস্থাসহ সব কিছু নিয়েই অনিয়ম দুর্নীতি দেখা দেয়। মানুষ দিশেহারা হয়ে পড়ে। যারা বিভিন্ন জটিল রোগে ভুগছিল তারাই দ্রæত কারোনায় আক্রান্ত হয়ে পড়েন। গোটা স্বাস্থ্য ব্যবস্থায় ধস নেমে পড়ে। এসময়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে কান্ডজ্ঞানহীন এক শ্রেণির কর্মকর্তাগণ। তখন বিএমএকে আমলাতন্ত্র দূরে সরিয়ে রাখে। এখনও অতীতের সেই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হচ্ছে। বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থা এক প্রকার ভেঙ্গে পড়েছে। তাছাড়া পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ক্ষমতা ছিল মাত্র ৩০০টি। সেখানে প্রতিদিন হাজারের উর্ধে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেক্ষেত্রেও চলেছে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, প্রতারণা। করোনা পরীক্ষার রিপোর্ট দিতে এক সপ্তাহের বেশী সময় লেগেছে। যে কারণে অনেকেরই রিপোর্ট সঠিক হয়নি। তারা পড়েন ভোগান্তির মধ্যে। এসব কারণে করোনা পরীক্ষার ফল নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ দেখা দেয়।

খুলনা বিএমএ’র সভাপতি আরও বলেন, দ্বিতীয় ফেইজ শুরু হলে তা কিভাবে মোকাবেলা করা হবে তা এখনও চোখে পড়ছে না। করোনা মোকাবেলার কৌশলের উপর মানুষের আস্থা নেই। তবে প্রথম ফেইজে যে সব চিকিৎসক নার্স বা স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট যারা আক্রান্ত হয়েছেন, তারাই তাদের অভিজ্ঞতার আলোকে ব্যবস্থা নিতে পারবেন। সে ক্ষেত্রে মানুষকে আরও সচেতন হতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। করোনা এখনও রয়েছে। প্রথম ফেইজ শুরু হয় শীতের সময়। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা শীতে দ্বিতীয় ফেইজ শুরু হতে পারে। তবে মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুতি নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 14, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article করোনা ভীতি কমে গেছে বিধায় মানুষ মাক্স ব্যবহারে অনুৎসাহী
Next Article ধর্ষণ মামলায় মেডিক্যাল রিপোর্ট মুখ্য নয়: হাইকোর্ট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 7 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?