By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রথম ফেইজের অভিজ্ঞতায় দ্বিতীয় ধাক্কা মোকাবেলা করা হবে : দৈনিক জন্মভূমিকে খুলনা জেলা প্রশাসক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > প্রথম ফেইজের অভিজ্ঞতায় দ্বিতীয় ধাক্কা মোকাবেলা করা হবে : দৈনিক জন্মভূমিকে খুলনা জেলা প্রশাসক
শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ফেইজের অভিজ্ঞতায় দ্বিতীয় ধাক্কা মোকাবেলা করা হবে : দৈনিক জন্মভূমিকে খুলনা জেলা প্রশাসক

Last updated: 2020/10/12 at 12:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

করোনার প্রথম ফেইজ শেষ না হতেই দ্বিতীয় ধাক্কার আশংকা দেখা দিয়েছে। থেমে নেই মানুষের জীবন-জীবিকার জন্যে ছুটে চলা। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করেই আমাদের বেঁচে থাকতে হবে। কোভিড-১৯ সম্পর্কে খুলনার মানুষের অভিজ্ঞতা হয়েছে যথেষ্ট। চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ এখন সচেতন। তারপরও সাবধানতার শেষ নেই। প্রথম ধাক্কায় যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তারই আলোকে দ্বিতীয় ফেইজ মোকাবেলা করা সহজ হবে। মানুষ আগের তুলনায় অনেকটা সচেতন হয়েছে। শীতকাল আসার আগেই মানুষকে প্রস্তুতি নিতে হবে। মাস্ক ব্যবহার, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই।

খুলনা জেলায় করোনা পরিস্থিতি, বর্তমান অবস্থা এবং দ্বিতীয় ধাক্কা শুরু হলে মোকাবেলা করার কি প্রস্তুতি এসব নিয়ে গত ৩০ সেপ্টেম্বর কথা হয় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হেসেন-এর সাথে। তিনি দৈনিক জন্মভ‚মিকে বলেন, খুলনায় দেশের অন্যান্য অনেক জেলার তুলনায় করোনার ব্যপকতা কম ছিল। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা অনুযায়ী জেলার সর্বত্র ছড়িয়ে পড়ি। মানুষকে সচেতন করে তোলার জন্য সকল প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজকর্মী সকলেই এগিয়ে আসেন। তথ্য-প্রযুক্তির ব্যবহার, পাড়ায়-মহল্লায় মাইকযোগে প্রচার, মসজিদ থেকে প্রচার প্রভৃতিতে তৃণমূলের মানুষও সচেতন হয়েছে। এলাকা চিহ্নিত করে লকডাউনও করা হয়েছে। সকলেই প্রায় ঘরমুখি হয়ে পড়েন। প্রথমদিকে মানুষ কিছুটা আতঙ্কিত হলেও নিয়ম-বিধি মেনে চলায় করোনার প্রকোপ কমে আসে।

জেলা প্রশাসক বলেন, মানুষকে সচেতন করতে পারায় বর্তমান পরিস্থিতি খুবই ভালো। প্রতিদিনই জেলায় আক্রান্তের হার কমে আসছে। খুলনা ছাড়াও জেলার বাইরের রোগীরা এখানে এসে ভর্তি হয়। যে কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। এখন সে সমস্যাও অনেকটা কমেছে। তবে মানুষ সচেতন না হলে যে কোন মুহূর্তে করোনা আবারও বেড়ে যেতে পারে।

আগামী শীতে দ্বিতীয় ফেইজ শুরু হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তাই সচেতন থাকার জন্য প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। তিনি বলেন, করোনার প্রথম ধাক্কা শুরু হলে মানুষ যতটা আতঙ্কিত হয়ে পড়েছিল দ্বিতীয় ধাপে ততটা হবে না। কারণ মানুষের একটা অভিজ্ঞতা হয়েছে। চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবীসহ যারা কোভিড যোদ্ধা হিসেবে কাজ করেছেন তাদের সকলেরই অভিজ্ঞতা হয়েছে। তারা সবাই এখন জানে, কিভাবে কোভিড মোকাবেলা করতে হবে।

জেলা প্রশাসক বলেন, প্রশাসনের উদ্যোগে গঠিত করোনাকালীন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের জন্য বিশেষ “বেসরকারী মানবিক সহায়তা সেল’ গঠন করা হয়। সেলের মাধ্যমে ২ এপ্রিল থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় একশ ২৯ মেট্রিক টন চাল, ছয় মেট্রিক টন ডাল, তিন হাজার তিনশ পাঁচ লিটার তেল, ২০ মেট্রিক টন আলু, সাত মেট্রিক টন লবণ, সাত হাজার দুইশ ৭৮টি সাবান, আট মেট্রিক টন আটা, আট মেট্রিক টন চিনিসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার সবজি অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। মানুষ এখন সচেতন তাই কাজের মাঝে নিজের সুরক্ষা তারা বজায় রাখবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 12, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমাদের সেনাবাহিনী স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী
Next Article ডা: সিরাজুল ইসলামের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 25 seconds ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?