By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজারের কীর্তি মুশফিকের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজারের কীর্তি মুশফিকের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজারের কীর্তি মুশফিকের

Last updated: 2024/10/22 at 5:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী সাজিয়েছে বাংলাদেশ। যার দরুন প্রথম ইনিংসে সফরকারী প্রোটিয়ারা ২০২ রানের লিডও পেয়ে গেছে। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে নাজমুল হোসেন শান্ত’র দল ৩ উইকেট হারিয়ে বসেছে মাত্র ৫৯ রানে। তারই মাঝে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ক্রিজে অপরাজিত আছেন মুশফিক ও মাহমুদুল হাসান জয় (৩৮)। ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০১ রান, এখনও তারা সফরকারীদের চেয়ে ১০১ রানে পিছিয়ে। মুশফিক অপরাজিত আছেন ৩১ রানে, ২৮ রান করা অবস্থায়ই টেস্টে তার রান ৬০০০ হয়েছে। মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল ৩৯ রান।

তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১১ রানে আউট হয়ে যান মুশফিক। ফলে সেই মাইলফলক স্পর্শ করতে তাকে দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। টেস্টে ৬০০০ রান করতে মিস্টার ডিফেন্ডেবল খেলেছেন ৯৩ টেস্ট। এখন পর্যন্ত ৩৮.৪৮ গড়ে ফরম্যাটটিতে তার রান ৬০০৩। টেস্টে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন মুশফিক। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ছয় হাজার বা তার বেশি রান করেছেন ৭৪ জন।

এ তালিকায় তার পরই অবস্থান তামিম ইকবালের। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক ৭০ টেস্টে ৫১৩৪ রান করেছেন। ১০ সেঞ্চুরির সঙ্গে তার ফিফটি ৩১টি। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসান আছেন তিন নম্বরে। চলমান টেস্ট দিয়ে ফরম্যাটটিকে বিদায় বলতে চাওয়া এই অলরাউন্ডার ৭১ টেস্টে ৪৬০৯ রান করেছেন। এই ফরম্যাটে ৫ সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন সাকিব।

এ ছাড়া মুমিনুল হক ৬৬ টেস্টে ১৩ সেঞ্চুরি ও ১৯ ফিফটি নিয়ে টেস্টে ৪২৬৯ রান করেছেন। যদিও মিরপুর টেস্টের দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ ‘লিটল ব্র্যাডম্যান’-খ্যাত মুমিনুল। প্রথম ইনিংসে ৪ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছেন শূন্য রানে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমানে নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশার ৫০ টেস্টে ৩০২৬ রান করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এখন লন্ডনে, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান
Next Article বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধে আলটিমেটাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?