জন্মভূমি ডেস্ক : গতকাল ৩ জানুয়ারি শরীরচর্চার প্রশিক্ষক নূপুর শেখরের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে আমির খানের কন্যা ইরা খানের। তাই আলোচনায় ছিলেন তিনি। নেটিজেনরা ভাসাচ্ছিলেন শুভেচ্ছায়। এদিকে মেয়ের বিয়ের আসরে এমন কাণ্ড ঘটালেন আমির যে মেয়েকে ছাপিয়ে গেলেন আলোচনায় উঠে এলেন তিনি। নেটাগরিকদের শুভেচ্ছা রূপ নিল কটাক্ষে।
ইরার বিয়েতে উপস্থিত ছিলেন আমিরের প্রাক্তন দুই স্ত্রী। রিনা দত্ত এবং কিরণ রাও। ছিলেন তাদের সন্তানরাও। এ সময় প্রথম স্ত্রী রিনার সামনেই আমির চুমু খান দ্বিতীয় স্ত্রী কিরন রাওকে। উপস্থিত হিলেন আমিরের ছেলে মেয়ে এবং জামাতা নূপুরের পরিবারের সদস্যরা।
পাপারাজ্জিদের কল্যাণে মুহূর্তেই সে ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তা দেখে ছি ছি রব তুলেছেন নেটাগরিকরা। একজন প্রশ্ন তুলেছেন, ‘মুখে না বললেও সত্যিই কি অস্বস্তিতে পড়েননি আমিরের ছেলে?’
আমির ও তার পরিবারকে ট্রল করতে ছাড়েননি নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘পুরো পরিবারই দেখছি মানসিক স্থিতি হারিয়ে ফেলেছে!’, কেউ লিখেছেন, ‘আমিরের পুরো পরিবারই নকল!’ কারও কথায়, ‘আমির তো দেখছি পুরোটাই মেকী, ডিভোর্স দেওয়ার পরও এইসব!’
১৯৮৬ সালে রিনাকে বিয়ে করেন আমির। তাদের বিচ্ছেদ হয় ২০০২ সালে। এরপর ২০০৫ সালে কিরণ রাওয়ে বিয়ে করেন আমির খান। ২০২১ সালে বিচ্ছেদ হয় তাদের।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত