By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত হচ্ছে রংপুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত হচ্ছে রংপুর
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত হচ্ছে রংপুর

Last updated: 2023/07/31 at 3:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রংপুরের পুত্রবধূ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণে নতুন রূপে সেজেছে রংপুর। এক যুগ পর আগামী ২ আগষ্ট রংপুরে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। তার আগমন উপলক্ষে পুরো নগরী ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন আর তোরনে। প্রশাসনিক পর্যায়েও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (৩১ জুলাই) দুপুরে জনসমাবেশস্থল জিলা স্কুল সম্মুখ, কাচারি বাজার, সার্কিট হাউস, জাহাজ কোম্পানি মোড়সহ রংপুর নগরী ঘুরে দেখা গেছে, আগামী ২ আগষ্ট প্রধানমন্ত্রী সফরকে ঘিরে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ নিজেদের ছবি দিয়ে তোরণ আর ফেস্টুন লাগিয়েছেন। জনসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। সড়কে লাগানো হয়েছে বহু মাইক। সবমিলিয়ে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ। প্রতিদিন সরকার দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মহাসমাবেশ সফল করতে মিটিং মিছিল করছেন। অলিগলিতে চলছে মাইকিং আর উন্নয়নের গান। রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোও সক্রিয় হয়ে উঠেছে। সিটি করপোরেশনের থানা কমিটি থেকেও চলছে পাড়া-মহল্লায় গণসংযোগ।

আর এই জনসমাবেশেক সফল ও ঐতিহাসিক করতে এক সপ্তাহ থেকে রংপুরে অবস্থান করছেন আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী। এছাড়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। তারাও প্রতিদিন বিভিন্ন প্রস্তুতি সমাবেশে যোগ দিচ্ছেন এবং সমাবেশকে সফল করতে নেতৃবৃন্দকে দিচ্ছেন পরিকল্পনা।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দলটি। সরকার প্রধানের বিভাগীয় জনসভায় রংপুর বিভাগের ৫৮টি উপজেলা থেকে নেতা-কর্মীরা যোগ দেবেন।

রংপুর জেলা আওয়ামী লীগের আহ্ববায়ক কমিটি সদস্য অ‌্যাডভোকেট আনোয়ার ইসলাম বলেন, গত ১৪ বছরে বিভাগ, সিটি করপোরেশন, মহানগর পুলিশ, দৃশ্যমান ফোরলেন রাস্তাসহ রংপুরের ব্যাপক উন্নয়ন করেছেন আওয়ামী লীগ সরকার এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ আগষ্ট দলের সভাপতির আগমনকে ঘিরে আমরা দলীয়ভাবে ১০ লাখ লোকের সমাগমের প্রস্তুতি গ্রহণ করেছি। এই কাজে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্বক্ষণিক আমাদের সঙ্গে রয়েছেন এবং যাবতীয় দিক নির্দেশনা দিচ্ছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অনুমতিসহ পুলিশের সার্বিক সহযোগিতার আশা জামায়াতের
Next Article বিএনপির জনসমাবেশে হামলার প্রতিবাদ, সরকার পতনের ডাক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By Staff Reporter 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?