By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রধানমন্ত্রীকে রাষ্ট্রদূত: বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে আমিরাত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রধানমন্ত্রীকে রাষ্ট্রদূত: বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে আমিরাত
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীকে রাষ্ট্রদূত: বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে আমিরাত

Last updated: 2023/05/18 at 12:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত পারস্পরিক স্বার্থে বাংলাদেশের অবকাঠামো ও সমুদ্রবন্দর উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

বুধবার (১৭ মে) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। খবর ইউএনবির

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, তার দেশ অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের সাথে বন্ধুত্ব ও সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে।

আলী আল হামুদি বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সাথে বিমান চলাচল খাতে সহযোগিতার বিষয়ে তার বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

রাষ্ট্রদূত স্মরণ করেন যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মধ্যে ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর উপসাগরীয় দেশ সফরের মাধ্যমে।

তিনি আরো বলেন, পরে শেখ নাহিয়ান ১৯৮৪ সালে ঢাকা সফর করেন এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সুদৃঢ় ভিত্তি স্থাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আগামী নভেম্বরে দুবাইয়ে কপ-২৮ শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাওয়ায় প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

সংযুক্ত আরব আমিরাত ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের বিষয়ে তিনি সেখানে চাকরির জন্য যেতে ইচ্ছুকদের আরবি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশে অবস্থানকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া শেখ হাসিনা রাষ্ট্রদূতের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

বৈঠকে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশের নির্বাচন পদ্ধতিকে গণমুখী করেছে আওয়ামী লীগ
Next Article শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিককে স্বীকৃতি জাতিসংঘের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?