By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Last updated: 2023/05/23 at 5:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় খুলনা ও পাশর্^বর্তী অঞ্চলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠন ও আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট।

॥ মহানগর শ্রমিক লীগ ॥

সোমবার বাদ মাগরীব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, কাজী আঃ ওহাব, মোঃ শাহীন আহম্মেদ, আঃ রহিম খান, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ সিকদার, মোঃ জয়নাল আবেদীন, আসাদুজ্জামান মুন্না, শেখ মোঃ রমজান, মোঃ মঈনুল ইসলাম মোহন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হুমায়ুন কবির মোল্লা, মোঃ আজিম উদ্দিন, মোঃ নূর ইসলাম, সঞ্জয় কর্মকার, ঝুমুর বেগম, সোহাগ হাওলাদার, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ শামীমুর আলম মান্দার, মোঃ তৈয়ব আলী হাওলাদার, আঃ হাকিম, লাভলু পাটোয়ারী, এম বি এম এমদাদুল হক, সলেমান শিকদার, মোঃ মহারাজ, বিপ্লব কুমার রায়, পান্না সরদার, মোঃ সোহেল গাজী, মোঃ সেলিম, মোঃ আয়নুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম শরিফ, মোঃ বোরহান, অষোক বাহাদুর, মোঃ সবুজ, খোকন শীল কুট্টি, মানু, মোঃ এরশাদ সিকদার, মোঃ নূর ইসলাম রনি, মোঃ সাজু প্রমুখ নেতৃবৃন্দ।

॥ জেলা কৃষক লীগ ॥

সোমবার বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক, খাঁন খোরশেদ আলম, মোঃ হাতেম আলী, আল মাহমুদ প্রিন্স, সাইফুল ইসলাম শিশির, আব্দুল মান্নান খান মনা, শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ শাহিনুর রহমান শাহিন, এসএম মাহবুবুর রহমান, মোঃ বখতিয়ার জমাদ্দার, মোঃ ইকবাল হোসেন, মোঃ সোহেলা রানা, মোঃ রিপন শেখ, সৌমেন্দ্র নাথ রায়, মোঃ জামাল ব্যাপারী, মোঃ ফারুক শেখ, মিজান মোড়ল, মোঃ মহিদুল ইসলাম প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে যোগদান করেন।

॥ বটিয়াঘাটা ॥

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সোমবার বটিয়াঘাটায় বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা সাধারণ সম্পাদক দিলিপ হালদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, মাসুদ রানা, মিজানুর রহমান, কামরুল ইসলাম, পলাশ রায়  অনুপম বিশ্বাস, মীর মোহাম্মদ আলী,  শাহীন, হুমায়ুনসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী।

॥ রূপসা ॥

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। উপজেলা সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন আঃ মজিদ ফকির, আরিফুর রহমান মোল্যা, মোর্শেদুল আলম বাবু, ইমদাদুল ইসলাম, এস এম হাবীব, চঞ্চল কুমার মিত্র, এমডি রকিব উদ্দীন, উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আকতার ফারুক, আঃ গফুর খান, শ ম জাহাঙ্গীর, গাজী মোঃ আলী জিন্নাহ, মোঃ রবিউল ইসলাম ফকির, উপজেলা আহবায়ক এবিএম কামরুজ্জামান, সোহেল জুনায়েদ, মঈনউদ্দীন শেখ, হাবিবুর রহমান, অধ্যাপক আল মামুন সরকার, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিনয় কৃষ্ণ হালদার, কামাল হোসেন বুলবুল, মুনীর হোসেন মোল্যা, মোল্লা তাহিদুল ইসলাম,  আসাদ শেখ, ফরিদ শেখ, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, রিনা পারভিন, আ: মান্নান শেখ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, আওরঙ্গজেব স্বর্ন, হারুন মোল্যা, ব্রজেন দাস, বাদশা মিয়া, আলমগীর হোসেন শ্রাবন, নোমান ওসমানী রিচি, শফিকুর রহমান ইমন, মোস্তাফিজুর রহমান হেলাল, রবিউল ইসলাম, তারেক আজিজ, আজিজুল মোল্যা, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, সোহেল পারভেজ, সাইফুল ইসলাম শাওন, মহিউদ্দীন মানিক, মাধূরী সরকার, জোৎসা বেগম, রাবেয়া সুলতানা, হীরা খাতুন, হোসনেয়ারা পারভিন হেনা, আসমা বেগম, আশিকুজ্জামান তানভীর, সাফিরুল ইসলাম হিমেল, আরিফুল ইসলাম কাজল, হুমায়ূন কবীর, নাজমুল হুদা অঞ্জন, রিয়াজ শেখ, স্বপ্না রানী পাল, লিপিকা রানী দাস, জাহিদ শেখ, শেখ সজীব, মুরাদ মোল্লা, হাসান আলী, বাবু শিকদার, প্রদীপ দাস, আবদুল্লাহ হাসান প্রমুখ।

॥ পাইকগাছা ॥

সোমবার বিকেলে পৌরসভার সরল জিরো পয়েন্ট থেকে একটা বণার্ঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারস্থ চৌরাস্তা মোড়ে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। ক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন শেখ আনিছুর রহমান মুক্ত, রশিদুজ্জান মোড়ল, জিএম ইকরামুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, আরশাদ আলী বিশ্বাস, মুনছুর আলী গাজী, নির্মল অধিকারী, ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম জিয়া, কওসার আলী জোয়াদ্দার ওজ আঃ সালাম কেরু, শেখ আব্দুর রশিদ, ময়নুল ইসলাম, তৃপ্তি রঞ্জন সেন, জাহাঙ্গীর আলম, সামছুর রহমান, আঃ কালাম আজাদ, ইকবাল হোসেন খোকন, সহকারী অধ্যাপক মশিউর রহমান, জগদীশ রায়, আঃ রাজ্জাক রাজু, নাজমা কামাল, আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, বিশ্বজিৎ, শেখ রাজু, দিপংকর মন্ডল, ছাত্রলীগের ফাইমিন সরদার, রায়হান পারভেজ রনি, আকাশ। এছাড়া সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

॥ বাগেরহাট ॥

সোমবার বিকেল ৫টায় রেল রোড দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেল রোড শহীদ মোস্তফা  কামাল বাবু  চত্বরে এসে শেষ হয়। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন, এ্যাড: ফরিদ উদ্দিন, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম সাহেব, মীর ফজলে সাঈদ ডাবলু, আব্দুল বাকী তালুকদার, শেখ বশিরুল ইসলাম, ইবনে মিজান হিরু, সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সরদার ফারুক আহম্মেদ, শেখ আবুল হাশেম শিপন মো: মনি মল্লিক, মীর জায়েসী আশরাফি জেমস, শাহনেওয়াজ মোল্লা দোলন মো: ফারুক তালুকদার, রেজাউর রহমান মন্টু, খান আবু বক্কার, এ্যাড: সিতা রানী, দেবনাথ, এ্যাড: শরিফা হেমায়েত, এ্যাড: লুনা সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান সোহেল, আব্দুল কাদের সরদার, বিশ্বজিৎ সরকার মো: মনির হোসেন, ওশান সরদার, এ্যাড: ইখতেখারুল ইসলাম রানা শেখ আব্দুস সবুর প্রমুখ।

॥ ফকিরহাট ॥

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় বক্তরা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার পূবর্ক শাস্তির দাবি জানান। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন নেতা-কর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন।

॥ মোরেলগঞ্জ ॥

সোমবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলনের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা মোডে পথসভায় বক্তাব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,আওয়ামী লীগ নেতা এইচএম মাহমুদ আলী, হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অশোক কুমার সাহা, অমল সাহা নান্টু, আব্দুল ওহাব, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আরিফ। আওয়ামী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা থেকে বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেফতারসহ তার দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান।

॥ মোল্লাহাট ॥

সোমবার সকাল ১১টায়, উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবুসাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে মোল্লাহাট বাজারে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম সাইকুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির। এসময় উপস্থিত  ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী মনিরুজ্জামান মিনু, মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিল্টন ও হাসান মোল্লা হায়দার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, যুবলীগ নেতা শেখ লেবিন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, ছাত্রলীগ নেতা আশিকুল আলম তন্ময়, শ্রমিক  লীগ সভাপতি কেরামত কাজি, তাতী লীগ সম্পাদক ফারুক শেখসহ উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন ও জনপ্রতিনিধিবৃন্দ।

॥ শরণখোলা ॥

শরণখোলা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে পাঁচরাস্তা মোড় বাদল চত্বরে পথসভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, মেজবাহ উদ্দিন খোকন, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হ্সাানুজ্জামান পারভেজ, আসাদুজ্জামান স্বপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঐ বিএনপি নেতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহবান জানিয়েছেন।

॥ পাটকেলঘাটা ॥

সোমবার বিকালে বিএনপি-জামাত কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতবাদ সমাবেশ অনুষ্টিত হয়। মিছিলটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল ৫টায় পাটকেলঘাটা মহাসিন মার্কেট চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান , উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড শেখ আব্দুস সামাদ, তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর জাকির হোসেন,শাহাবুদ্দিন বিশ্বাস, তালার সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ। সভায় বক্তারা রাজশাহী জেলা বিএনপি’র নেতা চান্দুননিয়া কর্তৃক শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করায় তাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

॥ যশোর ॥

সোমবার বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাপুড়িয়াপট্টি দিয়ে দড়াটানা এসে শেষ হয়। এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা গোলাম মোস্তফা ও হুমায়ন কবির কবু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান হ্যাপী, সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সামির ইসলাম পিয়াস, সদস্য ও উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ-সভাপতি এস এম নিয়ামত উল্লাহ, সাবেক সহ সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, শহর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, জেলা পরিষদের কাউন্সিলার রেহেনা খাতুন, পৌর কাউন্সিলার নাসিমা আক্তার জলি, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউসুফ শাহীদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, দেয়ার ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান, চুড়মনকাটি ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুনা প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাজশাহীতে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন লিটন
Next Article গুজরাটে আল-কায়েদার সদস্য নিয়োগের সময় ৪ বাংলাদেশি গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসকের যোগদান

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?