By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে গণফোরাম, ডাক পায়নি জাপা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে গণফোরাম, ডাক পায়নি জাপা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে গণফোরাম, ডাক পায়নি জাপা

Last updated: 2024/10/19 at 3:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : রাষ্ট্র সংস্কার বিষয়ে আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুরুতে ডাক পেয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। তবে এবারের সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি।

শনিবার (১৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৩টা থেকে এই সংলাপ শুরু হয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি প্রধান উপদেষ্টার চতুর্থ দফা সংলাপ। সবশেষ সংলাপ হয়েছিল গত ৫ অক্টোবর।

উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এই ধাপে আলোচনার জন্য গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব) আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে ছাত্র-জনতার পক্ষ থেকে স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টির নাম আসায় এবার দলটি সংলাপের ডাক পায়নি। আগের কয়েক বার ডাক পেলেও এবার ডাক না পাওয়ায় হতাশ জাতীয় পার্টির নেতারা।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, সরকার হয়ত জাতীয় পার্টির মতামত নেওয়া প্রয়োজন মনে করছে না, সে কারণে আমাদের সংলাপে ডাকেনি। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।
এর আগে দলটির চেয়ারম্যান জিএম কাদের আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে বলেছিলেন, এবারের সংলাপে ডাক না পাওয়ায় তারা বিব্রত। তারা স্বৈরাচারের দোসর নন বলেও যুক্তি তুলে ধরেছিলেন জিএম কাদের।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাকিবকে ভুলে ক্রিকেটে মন দিতে চান নতুন কোচ
Next Article কেশবপুরে ইসলামী ছাত্র শিবিরের মতবিনিময় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 33 minutes ago
আন্তর্জাতিক

রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত হয়েছেন ২০২৫ সালে

By Online Desk 35 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় মশার উপদ্রব, মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 33 minutes ago
জাতীয়

দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে

By Online Desk 37 minutes ago
জাতীয়

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ

By Online Desk 42 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?