বিজ্ঞপ্তি : বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১০/৭৩) এবং সংশোধিত আইন ১৯৯৮ এর ২(বি) ধারা অনুযায়ী প্রফেসর ড. মুহাম্মদ আলমগীকে ইউজিসি’র সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর আগামী ১৫ জুন প্রথম মেয়াদে ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন। এরপূর্বে, ২০১০ সালের ২১ জুলাই থেকে ২০১৮ সালের ২ আগস্ট পর্যন্ত পরপর দুই মেয়াদে কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ভাইস-চ্যান্সেলর পদে যোগদানের পূর্বে তিনি বিভিন্ন মেয়াদে কুয়েটের সিন্ডিকেট সদস্য, অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর আলমগীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮৬ সালে ১ম শ্রেনিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ও ১৯৮৯ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে পিএইচডি ও ১৯৯৮ সালে পোস্ট ডক্টরেল ফেলোশিপ সম্পন্ন করেন।
ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। কুয়েট ভাইস-চ্যান্সেলর এক অভিনন্দন বার্তায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সৎ, যোগ্য ও প্রগতিশীল ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় বিশ^বিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা, গবেষণাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়ন ও সমৃদ্ধি ঘটবে। কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত