By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রশ্ন ফাঁস ইস্যুতে যা বললেন পিএসসির চেয়ারম্যান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রশ্ন ফাঁস ইস্যুতে যা বললেন পিএসসির চেয়ারম্যান
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রশ্ন ফাঁস ইস্যুতে যা বললেন পিএসসির চেয়ারম্যান

Last updated: 2024/07/09 at 3:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যে প্রক্রিয়ায় প্রশ্নপত্র পাঠানো হয়, সেখানে ফাঁস করার সুযোগ খুব কম বলে দাবি করেছেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

পিএসসির চেয়ারম্যান বলেন, ‘যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয়, সেখানে ফাঁস করার সুযোগ খুব কম। তার পরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’

‘যদি কোনো অভিযোগের প্রমাণ মেলে, তাহলে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে’ জানিয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘ব্যক্তিগতভাবে অনেকেই প্রশ্ন বানিয়ে ফেসবুকে আপলোড করেন এবং সেটিকে পিএসসির প্রশ্ন দাবি করেন।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সিআইডি থেকে কোনো প্রতিবেদন পাইনি, তাই আনুষ্ঠানিকভাবে কোনো সাসপেন্ড লেটার তৈরি করা হয়নি। গ্রেপ্তার দেখানোর সঙ্গে সঙ্গেই তাদের সাসপেন্ড লেটার দেওয়া হবে।’

পিএসসির গাড়িচালক আবেদ আলীর বিষয়ে সোহরাব হোসাইন বলেন, ‘যে প্রক্রিয়ায় প্রশ্ন নির্ধারণ ও সাপ্লাই করা হয়, সেখানে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। তবে এই কার্যক্রমের সঙ্গে যেহেতু অনেকেই জড়িত থাকেন, তাই শতভাগ নিশ্চিতভাবেও বলা যায় না।’

রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়টি যদি প্রমাণিত হয়, তবে সেটি বাতিল করা হবে। তবে পূর্বের পরীক্ষাগুলো নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান পিএসসির চেয়ারম্যান। তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সরকারি কর্ম কমিশনের যুগ্ম-সচিব আব্দুল আলীম খানকে। আর কমিটির সদস্য হিসেবে আছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা এবং সদস্যসচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।’

গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত রোববার পিএসসির দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ দিকে আজ মঙ্গলবার সকালে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা।

মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীদের দাবি—রেল মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা গত ৫ জুলাই অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, তাই এই পরীক্ষা বাতিল করতে হবে। একই সঙ্গে প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
Next Article তালায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 16 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 18 minutes ago
জাতীয়

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত-এনসিপি জোটের

By Nayon Islam 20 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 16 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 18 minutes ago
জাতীয়

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত-এনসিপি জোটের

By Nayon Islam 20 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?