By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রস্তাবিত স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনটি ‘কালো আইন’ : খুলনা বিএমএ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > প্রস্তাবিত স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনটি ‘কালো আইন’ : খুলনা বিএমএ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

প্রস্তাবিত স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনটি ‘কালো আইন’ : খুলনা বিএমএ

Last updated: 2023/07/30 at 4:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : স্বাস্থ্য মন্ত্রণালয় উত্থাপিত প্রস্তাবিত ‘ স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনকে রোগী ও চিকিৎসকদের জন্য ‘কালো আইন’ আখ্যা দিয়ে চিকিৎসক নেতারা। তারা বলেন, বাংলাদেশ পেনাল কোড (বিপিসি) আইনের ৮৮, ৮৯ ধারায় চিকিৎসাকালীন রোগীর মৃত্য ঘটলে দায়মুক্তি দেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে বিষয়টি আমলাতন্ত্রের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আইন করে চিকিৎসকদের সার্ভিস চার্জ নির্ধারণ, বিদেশী চিকিৎসকদের বাধাহীন রোগী দেখার সুযোগ সৃষ্টি পেশার প্রতি অমর্যাদাকর।

রবিবার (৩০ জুলাই) দুপুরে বিএমএ খুলনার কাজী আজাহারুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম।

আইনটি প্রত্যাখ্যান করে খুলনা বিএমএ (বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন) নেতারা আরো বলেন, খড়সা আইনে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা অগ্রাহ্য করা হয়েছে। এটি আইন আকারে পাস হলে কোনভাবেই চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করবে না।

সংবাদ সম্মেলনে বিএমএ নেতারা আরো বলেন, চিকিৎসকদের সেবা প্রদানের অনুমতি ও নীতি নৈতিকতা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ মেডিক্যাল ও ডেল্টাল কাউন্সিল (বিএমডিসি)। খসড়া আইনে তাদের শুধুমাত্র নিবন্ধন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে অবকাঠামো, চিকিৎসকসহ জনবল, রোগ নির্নয়ের আধুনিক যন্ত্রপাতি ও উপকরণেল অপর্যাপ্তততা বিষয়ে বিষয়ে আইনে কিছুই বলা হয়নি। এই খসড়া আইনটি বাস্তবায়ন করা হলে, সেটি হবে চিকিৎসক ও রোগীদের জন্য আত্মঘাতি।

খুলনা বিএমএ খসড়া আইনে ভ্রাম্যমান আদালতের ক্ষমতা প্রদান, চিকিৎসক লাঞ্ছনায় হাস্যকর শাস্তির ব্যবস্থায় উদ্বেগ প্রকাশ করেন। খসড়া আইনটি বাতিল ও যুগপযোগী আইন প্রনয়ণের জন্য দেশব্যাপী জনমত গঠনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ খুলনার জেষ্ঠ্য সহ-সভাপতি ডা. মঞ্জুর মোর্শেদ, সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চট্টগ্রাম-১০ আসন : ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
Next Article ফের উৎপাদন বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্রে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল (৩৫) নামে এক যুবক আহত, ঢাকায় স্থানান্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?