By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক বদলির আবেদন শুরু ৩ আগস্ট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক বদলির আবেদন শুরু ৩ আগস্ট
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক বদলির আবেদন শুরু ৩ আগস্ট

Last updated: 2023/07/31 at 2:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সারা দেশে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শেষ করার পর এবার প্রধান শিক্ষক পদে বদলির কার্যক্রম শুরু করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রথম ধাপে একই উপজেলা/থানার মধ্যে বদলি হবে। পরে আন্তঃউপজেলা, আন্তঃজেলা, বিভাগ, মহানগর ও সিটি কর্পোরেশনের বদলি কার্যক্রম শুরু হবে।

রোববার (৩০ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে সব বিভাগীয়, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তি জানানো হয়, একই উপজেলার মধ্যে বদলি হতে আগ্রহী প্রধান শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৩ আগস্ট থেকে, চলবে ৫ আগস্ট পর্যন্ত।

৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিস আবেদন নিষ্পত্তি করবে। ৯ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিস আবেদন নিষ্পত্তি করবে।

একই উপজেলার মধ্যে বদলির ক্ষেত্রে শিক্ষকদের আবেদন নিষ্পত্তি করবে জেলা শিক্ষা অফিস। তবে এক জেলা থেকে অন্য জেলা বা অন্য বিভাগে বদলির আবেদন নিষ্পত্তি করবে বিভাগীয় অফিস। শুধু মহানগর ও সিটি কর্পোরেশনের বদলির আবেদন নিষ্পত্তি করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বদলির শর্ত–

ক) প্রধান শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১২ সালের ২২ ডিসেম্বর জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে অগ্রায়ন করবেন।

গ) যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তীতে তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

উল্লেখ্য, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনোরকম হস্তক্ষেপের সুযোগ নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি
Next Article বিএনপির সব নেতাই নির্বাচন করতে চান : তথ্যমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?