By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা

Last updated: 2023/09/05 at 12:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ‘প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা সোমবার সকালে খুলনার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় অতিথিরা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠী। যারা ধর্মীয়, জাতিগত ও লিঙ্গভিত্তিক পরিচয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। এসকল জনগোষ্ঠী প্রতিনিয়ত শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আবাসন এবং আইনি সহায়তার ক্ষেত্রে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়। পিছিয়ে পড়া এসকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্লাস্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। তাদের অধিকার আদয়ের জন্য সরকার আইন প্রণয়ন করেছে। রাষ্ট্রের সকল নাগরিকের জন্য সুযোগের সমতা আরো নিশ্চিত করা প্রয়োজন। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার খুব সচেতন। তাঁরা আরও বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতাও চালু করেছে। সরকারি সকল সেবা সবার মাঝে পৌঁছে দিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা, সেমিনার ও উঠান বৈঠক করা হচ্ছে। দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিণত করা হচ্ছে।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) খুলনা ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট কাজী বাদশা মিয়ার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরিফুল রহমান, সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা, যুব উন্নয়ন দপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক জেসমিন সুলতানা প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন ব্লাস্ট খুলনা ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট অশোক কুমার সাহা। সভায় ধারণাপত্র উপ¯’াপন করেন ব্লাস্টের পরিচালক শাহরিয়ার পারভীন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্লাস্টের (এ্যাডভোকেসি ও কমিউনিকেশন) পরিচালক মাহবুবা আক্তার, খুলনা ইউনিটের স্টাফ ল’য়ার এ্যাডভোকেট ফাতেমা খন্দকার রীমা ও ইউনিসেফের প্রতিনিধি।

মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই সভার আয়োজন করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় দুই ভ্যান চোর আটক: ভ্যান জব্দ
Next Article ভবন মালিকদের সাথে কেডিএ’র চেয়ারম্যানের মতবিনিময় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?