By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রেমের বিয়ের ১০ বছর পর সন্তান নিয়ে স্ত্রী চলে যাওয়ায় মানসিক ভারসাম্যহীন সোহেল রানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রেমের বিয়ের ১০ বছর পর সন্তান নিয়ে স্ত্রী চলে যাওয়ায় মানসিক ভারসাম্যহীন সোহেল রানা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রেমের বিয়ের ১০ বছর পর সন্তান নিয়ে স্ত্রী চলে যাওয়ায় মানসিক ভারসাম্যহীন সোহেল রানা

Last updated: 2023/11/21 at 2:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : তিন বছরের প্রেম। এরপর বিয়ে। ১০ বছরের সেই সাজানো সংসার ভেঙে স্ত্রী চলে যাওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন সোহেল রানা বিশ্বাস বাবু (৩২)। গত তিন বছর একমাত্র মেয়ের ছবি বুকে নিয়ে সময় কাটছে তার।

সোহেল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের জিয়াউদ্দিন বিশ্বাসের ছেলে। মায়ের সঙ্গে তিনি এখন উপজেলার চাপ্তা গ্রামের মামার বাড়িতে বসবাস করছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ভালোবেসে ২০০৮ সালে ভোলা সদরের শিউলী আক্তার মিম নামে এক তরুণীকে বিয়ে করেন বাবু। ১০ বছর সংসার করার পর ২০১৮ সালে অভাবের অজুহাত দেখিয়ে বাবার বাড়ি চলে চান তার স্ত্রী। সঙ্গে নিয়ে যান আট বছরের মেয়েকেও। বিষয়টি মেনে নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বাবু। ডিস্কাইনেসিয়া রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

তিন বছরের বেশি সময় অন্যের বাড়িতে কাজ করে ছেলের চিকিৎসা চালিয়েছেন মা সুফিয়া বেগম। সর্বশেষ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল থেকে দুই মাসের ওষুধ নিয়ে এসেছিলেন তিনি। সেই ওষুধও শেষ হয়ে গেছে।

সোহেল রানা বিশ্বাস বাবুর বর্তমানে বিছানায় সময় কাটে মোবাইল ফোনে মেয়ের ছবি দেখে। মানসিক ভারসাম্য হারালেও ভোলেননি মেয়ের কথা। তাই এক নজর দেখার খুব ইচ্ছা তার। সোহেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে বাবুর মা ও তার এলাকাবাসী।

বাবুর মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলে এক সময় খুব ভালো ছিল। ২০১৮ সালে অভাবের অজুহাত দেখিয়ে মেয়েকে নিয়ে আমার ছেলেকে রেখে চলে যায় স্ত্রী। এরপর আমার ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ ঘরে পড়ে। এতদিন ধরে আমি ছেলের চিকিৎসা চালিয়ে আসছি। বর্তমানে অন্যের বাড়িতে কাজ করি; যা পাই তা দিয়েই চলে আমাদের মা ছেলের সংসার। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল থেকে দুই মাসের ওষুধ নিয়ে আসছিলাম সব শেষ হয়ে গেছে। অর্থাভাবে ছেলের ওষুধ কিনতে পারছি না। আমি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি।

প্রতিবেশী আমিনুর বলেন, ২০১৮ সাল থেকে ছেলের চিকিৎসার খরচ চালিয়ে আসছে বাবুর মা। তাও অন্যের বাড়িতে কাজ করে। অন্যের বাড়িতে কাজ করে যা পায় তা দিয়ে ঠিকমতো সংসারই চলে না। চিকিৎসা করাবেন কী করে।

গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুণ অর রশীদ বলেন, বাবুর ঘটনাটি শুনে খুবই খারাপ লেগেছে। বাবুর পরিবার আবেদন করলে জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে তার চিকিৎসার জন্য নিয়মানুযায়ী সাহায্য করা হবে।

রাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু বলেন, সোহেল রানা বিশ্বাস বাবুর মাকে প্রায়ই সাময়িক সহযোগিতা করি। তাদের বিষয়টি নজরে আছে আমাদের। আমার ইউপির পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি চেষ্টা করব তাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রামপালে চোরাই গরুসহ আটক ৩
Next Article পাইকগাছায় অস্ত্র মামলার দন্ডিত আসামী গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 7 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?