By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফকিরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

Last updated: 2025/02/01 at 4:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় ফকিরহাট উপজেলার লখপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে সামনে খুলনা-মোংলা মহাসড়কের পাশে একদল ডাকাত ডাকাতির জন্য পিকআপ ভ্যানসহ অবস্থান নেয়।

গোপন সূত্রে এ তথ্য পেয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবির ডিউটিরত পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠান। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের পিছু নিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তাদের পিকআপ ভ্যানটি তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত বার্মিজ চাকু, চাপাতি, হাইড্রোলিক কাটার, বড় ছুড়ি, সাবল ইত্যাদি জব্দ করেন।

সংঘবদ্ধ ডাকাত দল গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া ফকিরহাট মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশিক রেজা জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। ঘটনার সময় ডাকাত দলটি লখপুর এলাকায় ডাকাতির জন্য প্রস্তুত হচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত পাঁচজন সহ অজ্ঞাত কয়েক জনকে আসামী করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১২। তাং-৩১/০১/২০২৫ইং।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, জেলার ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের ইউনুস আকনের ছেলে মো. এমদাদুল আকন (৩২), তিনি বর্তমানে খুলনার লবনচরায় বাসা ভাড়া করে থাকেন বলে জানা গেছে। এছাড়া বাগেরহাট সদর উপজেলার মৃত খোকন শেখের ছেলে রবিউল শেখ (২৮), খুলনার লবণচরা এলাকার বাবর আলী গাজীর ছেলে নাজমুল হোসেন বাপ্পী (২২), রূপসা উপজেলার রামনগর এলাকার ইসাহাক শেখের ছেলে শহীদুল শেখ (৪০) ও একই এলাকার আবু তালেব শেখের ছেলে মাসুদ শেখ (২৮)।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) এসএম আলমগীর কবির বলেন, আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির
Next Article সুইজারল্যান্ডের সহযোগিতা বন্ধের সিদ্ধান্তে যে প্রভাব পড়তে পারে বাংলাদেশে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 7 hours ago
খুলনাজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?