By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফকিরহাটে ইঁদুর দমনে কৃষি বিভাগের বিশেষ অভিযান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে ইঁদুর দমনে কৃষি বিভাগের বিশেষ অভিযান
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে ইঁদুর দমনে কৃষি বিভাগের বিশেষ অভিযান

Last updated: 2025/10/26 at 12:05 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

মান্না দে, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে মাঠ ভরা ধান পাকার প্রহর গুণছে চাষীরা। মাঠের সোনালী ধান নিরাপদে কৃষকের গোলায় তুলতে কৃষি বিভাগ ইঁদুর দমনে মাসব্যাপি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। কৃষি বিভাগ জানান, উপজেলার কৃষি কর্মকর্তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষিজমিতে সরেজমিন পরিদর্শন করছেন। মাঠে গিয়ে তারা কৃষকদের হাতে ইঁদুর দমনের নির্দেশিকা ও লিফলেট বিতরণ, গর্ত শনাক্ত ও ধ্বংসের পদ্ধতি প্রদর্শন এবং ফাঁদ ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন। ফকিরহাট কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বছর ফকিরহাটে ৪ হাজার ৫৭৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমিতে ইঁদুর দমনে অনেক কৃষক বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করতে আগ্রহী। কিন্তু কৃষি বিভাগ একে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আইনত নিষিদ্ধ হিসেবে সতর্ক করেছে। প্রতি বছর এ ধরনের বৈদ্যুতিক ফাঁদে কৃষকদের প্রাণহানির ঘটনা ঘটে। তাই কৃষি বিভাগ কৃষকদের এই পদ্ধতি পরিহার করে নিরাপদ ও অনুমোদিত পদ্ধতিতে ইঁদুর নিধনের জন্য প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করছে। স্থানীয় কৃষক জামাল হোসেন, শওকত শেখ, গোবিন্দ হালদার সহ অনেকে জানান, চলতি মৌসূমে কৃষি বিভাগের নির্দেশনা ও প্রশিক্ষণ পেয়ে তারা ইঁদুর দমন বিষয়ে সচেতন হয়েছেন। তারা ইতিমধ্যে নিজেদের খেতে সেসব পদ্ধতি প্রয়োগ করে ফল পাচ্ছেন। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন বলেন, “শীষ ধরা থেকে ফসল পাকা পর্যায়ে ইঁদুর ফসলের সবচেয়ে বেশি ক্ষতি করে। এই সময়ে ফসলের শতকরা ২০ থেকে ৩০ ভাগ পর্যন্ত ক্ষতি করে থাকে। ফলে ফলনে বড় ধরনের ক্ষতি হয়। এজন্য সমন্বিতভাবে ইঁদুর দমন অভিযান চালানো হচ্ছে। উপজেলা সকল কৃষক একসাথে সমন্বিতভাবে কাজ করলে প্রভাব অনেক কমানো সম্ভব। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌহিদুল জানান, কৃষকদের বলা হচ্ছে ক্ষেত পরিষ্কার রাখা, একযোগে ফাঁদ পাতা, ইঁদুরের গর্ত ধ্বংস ও ইঁদুরের প্রাকৃতিক শত্রু সংরক্ষণ করতে। কৃষকদের সহযোগিতায় এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ফসলের ক্ষতি অনেকাংশে কমে যাবে। মৌসূমের শুরুতে অতিবর্ষনের ক্ষতি কাটিয়ে উঠে কৃষকদের যে ফসল হয়েছে তা নিরাপদ রাখতেই কৃষি বিভাগের এ তৎপরতা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, “ইঁদুর খুব দ্রুত বংশবৃদ্ধি করে, অন্যদিকে সাপ, ঈগল ও অন্যান্য শিকারি প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় প্রাকৃতিক উপায়ে ইঁদুর দমন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। কৃষি বিভাগ আমন ফসল ঘরে না তোলা পর্যন্ত মাঠ পর্যায়ে কৃষকদের সবধরনের সহায়তা অব্যাহত রাখবে।”ইঁদুর দমন সফল হলে আমন ফসলে কৃষকরা এবার লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই কর্মকর্তা।

জন্মভূমি ডেস্ক October 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বৃষ্টিতে শীতকালীন সবজি চাষে পিছিয়ে সাতক্ষীরার ‌কৃষকেরা
Next Article যশোরে ১৪ মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?