By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফকিরহাটে উদ্ধার হওয়া তরুণীকে পরিবারে নিকট হস্তান্তর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে উদ্ধার হওয়া তরুণীকে পরিবারে নিকট হস্তান্তর
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে উদ্ধার হওয়া তরুণীকে পরিবারে নিকট হস্তান্তর

Last updated: 2024/12/07 at 3:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে উদ্ধার হওয়া পথভোলা তরুনীকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া তরুণী ফারজানা আক্তার (২০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের বাবুল মৃধার মেয়ে। পুলিশ জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পিলজংগ এলাকায় ওই তরুণী একাকী ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের তথ্যমতে পুলিশ পিলজংগ এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই তরুণীর বাড়ির ঠিকানা বের করে পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তরুণীর পরিবারের লোকজন থানায় এসে তাকে নিয়ে যান। তরুণীর মা তহুরা বেগম জানান, তার মেয়ে ফারজানা আক্তারের গত ৪বছর আগে বাড়ির পাশে রাব্বি মোল্লা নামে এক ছেলের সাথে বিয়ে হয়। বর্তমানে তাদের আড়াই বছরের একটি শিশুসন্তান আছে। শিশুটি জন্মের পর থেকে ফারজানা আক্তারের মাথায় সমস্যা দেখা দেয়। এরপর সে পিত্রালয়ে বসবাস করতে থাকে। সে থেকে কাউকে কিছু না জানিয়ে বিভিন্ন দিকে চলে যায়। ওই তরুণীর সম্পর্কে কাকা মো. হায়দার আলী জানান, ফারজানা আক্তার গত তিনদিন ধরে নিখোঁজ ছিল। গত ৪ ডিসেম্বর সে বাড়ি থেকে বের হন। এরপর তাকে বিভিন্ন স্থানে খোজাখুজির পর জানতে পারে ফকিরহাট মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করেছে। হস্তান্তর সময়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ রাসেদুল ইসলাম, এসআই কামরুন্নাহার রোজি, তরুনীর মা তহুরা বেগম ও কাকা মো. হায়দার আলী উপস্থিত ছিলেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, উপজেলার পিলজংগ এলাকা থেকে তরুণীকে উদ্ধার করা হয়। তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেশবপুরে কেঁচো সার উৎপাদনে ঝুঁকছে নতুন উদ্যোক্তারা
Next Article সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে দুই কারারক্ষীর অভিযান!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?