By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Last updated: 2025/05/17 at 12:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে এক ইউপি সসদ্য’র ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী তাকে মারপিট করে সুকৌশলে হত্যা করা হয়েছে।

নিহত মাহাতাব শেখ (৪২) উপজেলার কামটা গ্রামের মৃত অহেদ শেখের ছেলে। তিনি নলধা-মৌভোগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা শেখের মেঝ ভাই। তিনি পেশায় একজন কৃষক।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাই রিপন শেখ জানান, শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে মাহাতাব শেখ বাড়ির পাশে একটি পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে থাকা অবস্থায় কে বা কাহারা তার উপর হামলা করে। এসময় সে দৌড়ে পালিয়ে যায়। পরে মাহবাব শেখ তার ভাইপো মহাসিন শেখের নিকট মোবাইল ফোনে কল করে বিষয়টি জানান। এরপর পরিবারের লোকজন মাহাতাব শেখকে নলধাবাগ এলাকা থেকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠায়।

এদিকে নিহতের ভাই ইউপি সদস্য মোস্তফা শেখ গত বুধবার (১৪ মে) পুলিশের কাছে গ্রেপ্তার হন বলে পরিবার জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সে কিভাবে মারা গেছে এখনো কিছু বোঝা যাচ্ছেনা। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। তবে ঘটনার তদন্ত চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জলবায়ু পরিবর্তন: কোটি কোটি শিশুর ভবিষ্যৎ অন্ধকারে
Next Article দশমিনায় মিশ্র ফলের বাগান ও কৃষি খামারের সংখ্যা বাড়ছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?