
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলি কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির পরিচিতি সভা সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি অধ্যাপক এমডি মোবাশ্বের হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যোৎসাহী সদস্য মোল্লা রাজু আহমেদ। অনুষ্ঠানে শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত