By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে তিনজন গ্রেপ্তার, রহস্য উদঘাটন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে তিনজন গ্রেপ্তার, রহস্য উদঘাটন
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে তিনজন গ্রেপ্তার, রহস্য উদঘাটন

Last updated: 2025/02/05 at 6:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সুরাইয়া শারমিন দৃষ্টি (৩৩) হত্যার অভিযোগে প্রধান আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল এলাকার সাইদুর রহমান (৩৫), ফকিরহাট জয়পুর এলাকার মাহিন্দ্রা চালক আজিজুর রহমান নয়ন (৩২) ও মাহিন্দ্রা চালক শহিদুর রহমান (৪৫)। বুধবার বিকেল ৫টায় প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর।

তিনি জানান, নড়াইল জেলা সদর উপজেলার আলাদাতপুর এলাকার মৃত আব্দুল করিম মোল্লার মেয়ে নিহত সুরাইয়া শারমিন দৃষ্টির সাথে গ্রেফতারকৃত আসামী সাইদুর রহমনের দীর্ঘদিন যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ৩১ জানুয়ারি দৃষ্টি তার পূর্বের স্বামীকে ছেড়ে সাইদুর রহমানকে বিয়ে করার জন্য বান্ধবীর স্বামী মাহিন্দ্রা চালক আজিজুর রহমান নয়নের বাড়ী বাগেরহাটের ফকিরহাটে আসেন। একই সময় প্রেমিক সাইদুর রহমানও একই স্থানে আসেন।

ওইদিন রাত ১১টার দিকে ওই বাড়িতেই সুরাইয়া শারমিন দৃষ্টিকে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন সাইদুর রহমান নিজেই। পরে আজিজুর রহমান নয়ন ও অপর এক সহযোগি মাহিন্দ্রা চালক শহিদুর রহমান তিনজন মিলে পার্শ্ববর্তী জয়পুরের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের বাড়ির পুকুরে ইট বেঁধে মরদেহ ফেলে দেয়।

তিনি আরো জানান, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুুকুর থেকে শরীরে ইট বাঁধা ও গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুরাইয়া শারমিন দৃষ্টির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা সবেজান বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-৩, তারিখ-০৪/০২/২০২৫ইং। আসামীরা হত্যার ঘটনা স্বীকার করেছে বলে জানান। প্রধান আসামী সাইদুর রহমানকে নড়াইল এলাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আনার জন্য ফকিরহাট থানা পুলিশ সেখানে পৌছেছেন। এদিকে তথ্য প্রযুক্তির মাধমে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপে যুবদলনেতার সংবাদ সম্মেলন
Next Article মোল্লাহাটে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 2 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 4 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
বাগেরহাট

মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?