By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফকিরহাটে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই বিতরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই বিতরণ
বাগেরহাট

ফকিরহাটে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই বিতরণ

Last updated: 2026/01/01 at 5:26 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : ২০২৬ সালে নতুন বছরের প্রথম দিনেই বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাধ্যমিক স্তরের শতকরা ৮০ ভাগ শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পেয়েছে। এছাড়া প্রাথমিক স্তরে শতভাগ নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে স্ব স্ব বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস থাকায় এবার বই উৎসব পালন করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা। ফকিরহাট উপজেলায় ৭৮টি প্রাথমিক সরকারি বিদ্যালয়, ৪৭টি মাধ্যমিক বিদ্যালয় ও কয়েকটি কিণ্ডার গার্টেন স্কুল রয়েছে। ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর মাধ্যমিক জেনারেল ও দাখিল স্তরের জন্য ১ লাখ ৬৬ হাজার ৮২০ বইয়ের চাহিদা ছিল। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ২২০টা বই পাওয়া গেছে। এসব বই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, চলতি বছর প্রাথমিক স্তরে বই সরবরাহে কোনো সংকট নেই এবং চাহিদার শতভাগ বই বিতরণ করা হয়েছে। অন্যদিকে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে এখনো সব বই পৌঁছায়নি। প্রাপ্ত বইয়ের মধ্যে মাধ্যমিক স্তরে অষ্টম শ্রেণির বাংলা বই শতকরা ৬৩.৩৬ ভাগ, নবম শ্রেণির বাংলা বই ৮২.৯২ ভাগ, দালিখ নবম শ্রেনির বাংলা বই ৮৬.৪৯ ভাগ চাহিদার বিপরীতে প্রদান করা হয়েছে। বাকী বিষয়ের শতভাগ বই প্রদান করা হয়। ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, প্রাপ্ত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। বাকী বই এসে পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয় সমূহে পৌছে দেওয়া হবে।

জন্মভূমি ডেস্ক January 1, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিল্লি-ঢাকা সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান সবসময় স্মরণ করা হবে
Next Article ডুমুরিয়ায় ব্রোকলির ভালো ফলনে কৃষকের মুখে হাসি
আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 13 minutes ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 19 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 22 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 hours ago
জেলার খবরবাগেরহাট

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?