By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে ব্রকলি চাষে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক জাহাঙ্গির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে ব্রকলি চাষে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক জাহাঙ্গির
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে ব্রকলি চাষে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক জাহাঙ্গির

Last updated: 2024/02/12 at 12:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মান্না দে, ফকিরহাট : গেরহাটের ফকিরহাটে ক্যান্সার প্রতিরোধক ব্রকলি চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন উপজেলার আট্টাকা গ্রামের কৃষক শেখ জাহাঙ্গির হোসেন। তিনি এমন একটি শীতকালীন সবজি ফলিয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। কৃষি বিভাগ বলছেন, তার এই কপি চাষ দেখে অনেকে কৃষক আগ্রহী হচ্ছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ‘ব্রকলি শীতকালীন সবজি। এই সবজি হৃদরোগ, বহুমূত্র ও ক্যান্সার প্রতিরোধ করে। উপজেলায় কয়েকজন কৃষক বানিজ্যিকভাবে এর চাষ শুরু করেছেন। স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় ফকিরহাটের কৃষকরা এই ব্রকলি চাষ করছেন। এসব কৃষকদের কৃষি বিভাগ থেকে বিভিন্ন পরামর্শসহ সব ধরনের সহযোগিতা করেন।
আট্টাকা গ্রামের কৃষক শেখ জাহাঙ্গির হোসেন জানান, কৃষি বিভাগের পরামর্শে ও সহযোগিতায় তিনি ৫৫শতক জমিতে এই প্রথম বানিজ্যিকভাবে ব্রকলি কপির চাষ করেছেন। চারা লাগানোর দুই মাস পর থেকে তিনি এই কপি বিক্রি শুরু করেছেন। তার এই চাষ করতে প্রায় ৩০হাজার টাকা খরচ হয়েছে। প্রতি পিচ ব্রকলি তিনি ৪৫ থেকে ৬০টাকা দরে বিক্রি করছেন। তিনি লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। আগামীতে বৃহৎ পরিসরে এই সবজি চাষ করবেন বলেও তিনি জানান।
বেতাগার কৃষক ওয়াহিদ শেখ জানান, তিনি অন্য সবজি চাষের পাশাপাশি ব্রকলি চাষ করেছেন। বাজারে এর দাম ভাল পাচ্ছেন। অনেকে ক্ষেত থেকে কিনে নিয়ে যাচ্ছেন। আগামীকে বৃহৎ পরিসরে এর চাষ করবেন বলে জানান এই কৃষক।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল মজুমদার ও দেবদাশ বালা জানান, অত্র এলাকায় ব্রকলি মানুষের কাছে একেবারেই নতুন। ফকিরহাটে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় বানিজ্যিকভাবে এর চাষ হচ্ছে। অনেকেই আগ্রহী হয়ে এই সবজি ক্রয় করছেন। ব্রকলির পুষ্টিগুণ খুব ভালো। ব্রকলি আকার আয়তন ও দেখতে ফুলকপির মত হলেও পাতা ও ফুলগুলো সাদার পরিবর্তে গাঢ় সবুজ। সাধারণ ফুলকপি বা বাধাকপি দামের চেয়ে বাজারে ব্রকলির দাম একটু বেশি। অন্য সবজির পাশাপাশি কৃষকরা এই ব্রকলি চাষ করে লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় অত্র উপজেলায় প্রথমবার বানিজ্যিকভাবে ব্রকলি চাষ শুরু হয়েছে। কৃষক শেখ জাহাঙ্গিরের মত কয়েকজন কৃষকের পরিশ্রমে ব্রকলি চাষ করে ভালো ফলন পাওয়া গেছে। আশা করি তাদের এই চাষ দেখে অন্য কৃষকরাও এ সবজি চাষে ঝুঁকবেন। সবজি বহনের জন্য কৃষি বিভাগ শেখ জাহাঙ্গির হোসেনকে একটি ভ্যান দিয়েছেন। উপজেলা কৃষি বিভাগ সব ধরনের কারিগরী সহযোগীতা ও পরামর্শ প্রদান করছেন।
তিনি আরো বলেন, বয়সের তারুণ্য ধরে রাখা সহ মেধাবিকাশ, চোখের দৃষ্টি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, রক্তের সঞ্চালন বৃদ্ধিসহ মানবদেহের স্বাভাবিক পুষ্টি বজায় রাখার পাশাপাশি ব্রকলি অর্থনৈতিক লাভজনক একটি ফসল।
উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ জানান, ব্রকলি ভাল ফলন ও বাজারে ভাল দাম পাওয়ার জন্য এই চাষ জনপ্রিয় হয়ে উঠছে। কারণ অন্যান্য সবজির চেয়ে ব্রকলি অপেক্ষাকৃত বেশি পুষ্টি সমৃদ্ধ ও ক্যান্সার প্রতিরোধক। বাণিজ্যিকভাবে ব্রকলি চাষ করে অর্থনৈতিকভাবে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ফকিরহাটে বানিজ্যিকভাবে ব্রকলির চাষ করে কৃষকরা সাড়া ফেলেছেন। আগামীতে অন্য সবজি চাষের পাশাপাশি অনেকেই এই ব্রকলির চাষ করবেন বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বসন্তের হাতছানি : শীতের স্নিগ্ধতায় বাহারী ফুল
Next Article খোকসায় বাল্যবিবাহ নিরোধে মতবিনিময় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 49 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 53 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 55 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?