By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে ভূমিদস্যু ও অবৈধ ক্যাসিনো সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে ভূমিদস্যু ও অবৈধ ক্যাসিনো সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন
বাগেরহাট

ফকিরহাটে ভূমিদস্যু ও অবৈধ ক্যাসিনো সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

Last updated: 2025/10/09 at 4:03 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নে সংঘবদ্ধ ভূমিদস্যু ও অবৈধ ক্যাসিনো সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ চরমে উঠেছে। দীর্ঘদিন ধরে ভূমি দখল, হানিট্র্যাপের মাধ্যমে প্রবাসীদের সর্বস্ব লুট এবং অবৈধ ক্যাসিনো কার্যক্রম পরিচালনার অভিযোগে র্রফ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় জনতা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
নলধা-মৌভোগ গ্রামের শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র বছরের পর বছর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা কখনো ক্ষমতার দাপট দেখিয়ে, কখনো প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষ ও প্রবাসীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় চক্রটি আজ বেপরোয়া ও অদমনীয় হয়ে উঠেছে।
মানববন্ধনে বক্তারা নাম উল্লেখ করে বলেন, স্থানীয় শহিদুল ইসলাম ও তার মেয়ে সুমাইয়া আক্তার অনন্য হানিট্র্যাপের মাধ্যমে একাধিক প্রবাসীর কাছ থেকে কোটি টাকা আদায় করেছেন। শুধু তাই নয়, তারা অবৈধ ক্যাসিনো কার্যক্রম ও অর্থ পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত বলে অভিযোগ ওঠে।
নরসিংদী থেকে আগত এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার স্বামী মালয়েশিয়ায় প্রবাসী। ওই অনন্যা কৌশলে আমার স্বামীর কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণ হাতিয়ে নিয়েছে। শুধু অনন্যা নয়, তার দুই বোন আমেনা খাতুন ও ফাতেমা আক্তার সুবর্ণাও এই প্রতারণা চক্রে জড়িত।”
ফারহানা আক্তার নামে এক ভুক্তভোগী বলেন, “ভূমিদস্যু শহিদুল আমাদের পৈত্রিক জমি দখল করে ঘর নির্মাণ করেছেন। প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। তাদের নির্যাতনের ভয়ে আমার ভাই এখন দেশছাড়া।”
রশিদা বেগম বলেন, আমার স্বামীর উদারতায় তারা একসময় আশ্রয় পেয়েছিল। অথচ পরবর্তীতে তারাই আমাদের জমি দখল করে আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে।
মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা ভূমিদস্যু শহিদুল ইসলাম, তার মেয়ে সুমাইয়া আক্তার অনন্যা, আমেনা খাতুন ও ফাতেমা আক্তার সুবর্ণার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসীর দাবি, এই চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ সমাজ ও প্রবাসী শ্রেণিকে প্রতারণা ও নিপীড়নের ফাঁদে ফেলতে না পারে।

জন্মভূমি ডেস্ক October 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রোববার থেকে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু-কিশোর
Next Article প্রথম দফা যুদ্ধবিরতির মেয়াদ ৬ সপ্তাহ
আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 22 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 22 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 24 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?