By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে ভৈরব নদে ভাঙা সেতুতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে ভৈরব নদে ভাঙা সেতুতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে ভৈরব নদে ভাঙা সেতুতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

Last updated: 2023/06/13 at 3:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মান্না দে, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুরাতন ঢাকা-খুলনা মহাসড়কে ভৈরব নদের উপর নির্মিত বিকল্প কাঠের সেতুতে জীবনের ঝুঁকি নিয়ে পরাপার করছে হাজার হাজার মানুষ। এক বছর আগে নতুন করে নির্মাণের জন্য মূল বেইলী ব্রীজটি ভেঙ্গে ফেলায় বাধ্য হয়ে মানুষ বিকল্প এই সেতু ব্যবহার করছে। এ অবস্থায় গাফেলতির অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান এবং বাগেরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিরুদ্ধে।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে ঠিকাদার মাহবুব ব্রাদার্স পুরাতন ঢাকা-খুলনা মহাসড়কে ছোট-বড় মোট ১০টি কংক্রিটের সেতু নির্মাণের কাজ পায়। ২০২৩ সালের সেপ্টেম্বরে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। সওজ ২০২১ সালের শেষে দিকে বেইলী ব্রীজটি মানুষের চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এরপর ঠিকাদার প্রতিষ্ঠান ব্রীজটি ভাঙ্গা শুরু করে। মানুষ ও যানবাহনের চলাচলের জন্য তারা ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে উপজেলার কাঁঠালতলায় বেইলী ব্রীজের পাশে একটি কাঠের সেতু নির্মাণ করে। যেনতেনভাবে তৈরি করা কাঠের সেতুটি নির্মানের ৫/৬ মাসের মধ্যেই ভেঙে নড়বড়ে হয়ে একপাশে হেলে পড়ে। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে দীর্ঘদিন ধরে স্কুল পড়ুয়া শিশুসহ সাধারণ মানুষ যাতায়াত করছে। অপরদিকে দেড় বছরের বেশি সময় অতিবাহিত হলেও নতুন কংক্রিট সেতু নির্মাণ কাজের কোন অগ্রগতি নেই। ঠিকাদার প্রতিষ্ঠানটি শুধুমাত্র নদীর দু’পাশের রাস্তার প্রান্তে ভার্টিকাল ওয়ালের আংশিক কাজ করে রেখে দিয়েছে।

ব্রীজ সংলগ্ন মূলঘর ইউনিয়নের চরভৈরব গ্রামের বাসিন্দা মো. লতিফ মোল্লা, ভ্যান চালক ফিরোজ আলী, সবজি চাষী কালীদাস বাছাড় সহ উপস্থিত অনেকে জানান, সেতু দিয়ে মূলঘর এলাকা থেকে ফকিরহাট সদরে আসতে শুধুমাত্র ১২০ ফুটের দুরত্ব। অথচ কাঠের সেতুটি ভেঙে হেলে যাওয়ায় মানুষকে ভ্যান, অটো নিয়ে এক থেকে দেড় কিলোমিটার রাস্ত ঘুরে ফকিরহাট সদরে আসতে হয়। আবার ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময়ে ঘটছে দুর্ঘটনা। কয়েক দিন আগে এভাবে ঘুরে আসতে গিয়ে স্থানীয় এক ভ্যান চালক বাসের ধাক্কায় মারা গেছেন বলে জানান লতিফ মোল্লা।

মূলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার জানান, ভাঙা বিকল্প সেতুর জন্য মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিকল্প সেতু মেরামতের পাশাপাশি ওয়ার্ক অর্ডারে উল্লেখিত সময়ের মধ্যে কংক্রিট সেতুটির কাজ দ্রুত শেষ করে জনগনের চলাচলের ব্যবস্থা করা দাবী জানান তিনি।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের ব্যবস্থাপক মো. আশ্রাফ আলী বলেন, কোরবানীর ঈদের পরে গার্ডারের কাজ শুরু হবে। এর পর স্লোব ও রাস্তার কাজ করা হবে। বিকল্প সেতুটি দ্রুত মেরামত করা হবে বলে তিনি জানান।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে ১০টি সেতুর কাজ দ্রুত শেষ করার জন্য একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। যেহেতু তারা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য কোন আবেদন করেনি। তাই ওয়ার্ক অর্ডার অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ সময়েও থেমে নেই মাছ ধরা ও হরিণ শিকার
Next Article খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দিবে প্রাণ-আরএফএল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

চিতলমারীতে পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বাগেরহাট

ফকিরহাটে যুব উদ্যোক্তাদের প্রশিক্ষনের উদ্ভোধন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?