By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে সন্তান প্রসবের পর মায়ের মৃত্যু, স্বামী গ্রেপ্তার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে সন্তান প্রসবের পর মায়ের মৃত্যু, স্বামী গ্রেপ্তার
বাগেরহাট

ফকিরহাটে সন্তান প্রসবের পর মায়ের মৃত্যু, স্বামী গ্রেপ্তার

Last updated: 2025/07/19 at 5:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 7 months ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় সন্তান প্রসবের পর মায়ের মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ মৃত নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার আলী আহম্মেদ (৬৫) উপজেলার পিলজংগ এলাকার মৃত কাওসার শেখের ছেলে।

পুলিশ ও মৃতের স্বজনরা জানান, বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার পিলজংগ গ্রামের আলী আহম্মদ শেখের স্ত্রী জেসমিন বেগম (২৭) ঘরের পাশে অবস্থিত বাথরুমের ভেতর একটি কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর তিনি মারা যান। এর কিছু সময় পর বাথরুমের প্যানের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।

দ্রুত শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে শিশুটির উন্নত চিকিৎসার জন্য খুলনা শিশু হাসপাতালে পাঠানো হয়। বাথরুমের ভেতর থেকে শিশুটি কিভাবে প্যানের ভেতর গেল তা নিয়ে এলাকায় ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। শিশুটি বেঁচে আছে বলে স্বজনরা জানান।

মৃত জেসমিন বেগমের মা আমেনা বেগম ও ভাই দ্বীন ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে পাশের বাড়ির একজনের ফোন পেয়ে তারা পিলজংগ আলী আহম্মেদের বাড়িতে আসেন। সেখানে এসে দেখেন জেসমিন বেগম ঘরের মেঝেতে পড়ে আছে। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ ঘটনায় ১৭ জুলাই রাতে মৃত জেসমিন বেগমের বাবা মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্লার ছেলে হাকিম মোল্লা বাদী হয়ে জামাতা আলী আহম্মেদের বিরুদ্ধে অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে একটি মামলা করেন। যার নং-০৭, তারিখ-১৭/০৭/২০২৫ইং, ধারা-৩১৪/৩১৭ পেনাল কোড।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত জেসমিন বেগমের স্বামী আলী আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পিরোজপুরে জেলা জাসাসের বিক্ষোভ সমাবেশ
Next Article সুন্দরবনের ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ ও বরফ জব্দ
আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 9 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 9 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?