By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফকিরহাটে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা

Last updated: 2024/01/14 at 12:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে অনেক জমিতে এবার তেল জাতীয় ফসল সরিষার চাষ করায় এবার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। কৃষি বিভাগের নানাবিধ পরামর্শ সার বীজ প্রদান এবং চলতি মৌসুমে আবাহওয়া অনুকুলে থাকায় বিলগুলিতে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা।
উপজেলা কৃষি বিভাগ জানান, এবছর উপজেলায় ১৬৩ হেক্টর জমিতে ১হাজার কৃষক এই সরিষার চাষ করছেন। এবার লক্ষ্য মাত্রার থেকে বেশী উৎপাদন হবে এমনটাই আশা করছেন কর্মকর্তারা। উপজেলা কৃষি বিভাগ তেল জাতীয় ফসল উৎপাদনের জন্য স্থানীয় কৃষকদের নিয়ে নানা প্রকার কর্মপরিকল্পনার অংশ হিসাবে উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সরিষা চাষের উপর প্রশিক্ষন পরার্মশ সার বীজসহ বিভিন্ন সহযোগিতা করছেন। সে মোতাবেক বিভিন্ন বিলসহ পতিত জমিতে এই চাষ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ঘেরের পাড়, নদীর তীরেও সরিষা চাষ করতে দেখা গেছে।
বিভিন্ন ব্লকের কৃষক ইমরান শেখ, মিঠুন দাস, তাপস দাস, সিরাজুল ইসলাম, আব্দুর সাত্তার শেখ, রেজাউল ইসলাম, মো. শামীম রেজাসহ অনেক কৃষক জানান, একই জমিতে বারবার একই ফসল চাষ করলে জমির র্উবরতা শক্তি হারিয়ে ফেলে। তাই কৃষি কর্মকর্তাদের পরামর্শে সরিষার চাষ শুরু করেন তারা।
কৃষক নিমচাদ পাল জানান, বিনা চাষে সরষিা লাগিয়েছেন তিনি। আমন ধান থাকা অবস্থায় সরিষা ছড়িয়ে দেন জমিতে। এই জমিতে বোরো ধানও লাগাবেন তিনি। এভাবে তিনি এক বছরে একই জমি থেকে একটি বাড়তি ফসল ঘরে তুলবেন।
মৌভোগের কৃষক আজহার আলী শেখ জানান, তিনি এবার ভৈরব নদীর পাড়ে তিন বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। জমিতে সরিষার ফলন খুব ভাল হয়েছে বলে জানান তিনি।
বিভিন্ন ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা জানান, আবাহওয়া অনুকুলে থাকলে এবার সরিষার বাম্পার ফলন হবে। বিনা চাষে আমন থাকা অবস্থায় নভেম্বর মাসের দিকে এই সরিষার চাষ শুরু করতে হয়। এই চাষের ফলে এতে নিজেদের তেল খৈল সহ নানা চাহিদা অনেকাংশে পুরণ করা সম্ভব হবে।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, এখনো পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা ভালো ফলনের আশা করছেন। ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় গত কয়েক বছর ধরে সরিষা চাষে চাষিদের উৎসাহিত করছে ফকিরহাট কৃষি বিভাগ। সহজ চাষ পদ্ধতির কারণে চাষিরা তাদের জমিতে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন। আমন ধান কাটার পর তারা জমিতে সরিষা চাষ করেন। সরিষা কাটার পর একই জমিতে তাদের প্রধান ফসল বোরো ধান চাষ করবেন। যাদের জমিতে শুধু আমন আর বোরো দুইটি ফসল হয় তারা সহজেই এই পদ্ধততি গ্রহন করতে পারবেন। প্রয়োজন শুধু আমন ধান আর সরিষা স্বল্প জীবন কালের জাত। নভেম্বর মাসে সরিষার চাষ করলে জানুয়ারী মাস অর্থাৎ বপনের আড়াই মাস থেকে তিন মাসের মধ্যে এই ফসল ঘরে তোলা যায়। তাই সকলকে ধানের পাশাপাশি সরিষা চাষে পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, কৃষিতে আমাদের অভাবনীয় সাফল্য রয়েছে। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হলে ১ইঞ্চি জমিও ফেলে রাখলে হবে না। তাই কৃষিকে আরো বেগবান করতে হলে সকলের প্রচেষ্টা অত্যান্ত জরুরী। এ বছর অনেক কৃষক সরিষা চাষ করেছেন। ফলনও ভাল হয়েছে। অত্র উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদী।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রাথমিকে ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
Next Article খুলনা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?