By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন
বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

Last updated: 2026/03/02 at 4:30 PM
জন্মভূমি ডেস্ক 1 hour ago
Share
SHARE

মান্না দে, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদীর ওপর নির্মাণাধীন ফকিরহাট-মূলঘর সংযোগ সেতুর কাজ ঠিকাদারদের অবহেলায় দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি। ফলে স্থানীয়রা ঝুঁকি নিয়ে কাঠের পুল ব্যবহার করে যাতায়াত করছেন। ঢাকা-খুলনা পুরাতন মহাসড়কের ওপর পাকিস্তান আমলের পুরোনো বেইলি ব্রিজের স্থানে ২০১৮ সালে কংক্রিট সেতু নির্মাণের দায়িত্ব পান ‘মাহবুব ব্রাদার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু একাধিকবার সময় বাড়িয়েও প্রতিষ্ঠানটি কাজ সম্পন্ন করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফকিরহাট সদর ও মূলঘর ইউনিয়নের সংযোগরক্ষাকারী এ সেতুটি এলাকার হাজারো মানুষের প্রতিদিনের যাতায়াতের প্রধান ভরসা। সেতুর পাটাতনের কাজ কোনোভাবে শেষ হলেও এখনো রেলিং, সংযোগ সড়ক, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। এ অবস্থায় সেতুর এক পাশে অস্থায়ীভাবে কাঠের পুল বসিয়ে চলাচলের ব্যবস্থা করেছে স্থানীয়রা। এতে বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল করতে পারলেও ভারী যানবাহন সম্পূর্ণ বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, সেতুর দুপাশে কাঠের পুলটি বেশ ঝুঁকিপূর্ণ। কোনো ধরনের সুরক্ষা বেষ্টনী নেই, কাঠের তক্তাগুলোও দুর্বল। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ পথ ব্যবহার করছেন। সেতু সংলগ্ন মূলঘর ইউনিয়নের চরভৈরব গ্রামের বাসিন্দা সোবাহান শেখ, ভ্যানচালক সাদেক আলী ও সবজি চাষি হরিপদ ঘোষসহ স্থানীয়রা জানান, মূলঘর থেকে ফকিরহাট সদরে সেতু দিয়ে সরাসরি দূরত্ব মাত্র ১১০ মিটার। কিন্তু সেতুর কাজ শেষ না হওয়ায় এখন এক কিলোমিটারের বেশি পথ ঘুরে যেতে হচ্ছে। বিকল্প হিসেবে ব্যস্ততম বিশ্বরোড ব্যবহার করতে হয়, যেখানে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। স্থানীয়দের ভাষ্য মতে, বেইলি ব্রিজ সংলগ্ন মূলঘর এলাকায় একাধিক সরকারি ও বেসরকারি স্কুল-মাদ্রাসা রয়েছে। আবার মূলঘর থেকে ফকিরহাট সদর এলাকায় অবস্থিত বিভিন্ন স্কুল-কলেজে প্রতিদিন কয়েকশ শিক্ষার্থী যাতায়াত করে। সেতুটি সচল না থাকায় তাদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে, সেতুর কাজ সম্পন্ন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাদের দাবি, দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন করে সেতুর কাজ সম্পন্ন করা হোক এবং ঝুঁকিপূর্ণ কাঠের পুলের পরিবর্তে নিরাপদ বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা হোক। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, ফকিরহাট ও মোল্লাহাট এলাকায় মোট ১০টি সেতুর কাজ পায় মাহবুব ব্রাদার্স। ২০১৮ সাল থেকে একাধিকবার সময় বাড়িয়েও তারা ৫-৬টি সেতুর আংশিক কাজ করেছে, বাকিগুলো সম্পন্ন করেনি। একাধিকবার নোটিশ দিয়েও কাজ আদায় সম্ভব না হওয়ায় প্রতিষ্ঠানটিকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। পাশাপাশি কয়েক কোটি টাকা জরিমানাও করা হয়েছে। বর্তমানে নতুন ঠিকাদারের মাধ্যমে কাজ শেষ করতে পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে, যা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জন্মভূমি ডেস্ক March 2, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা
Next Article শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া
আরো পড়ুন
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
খুলনা

খুলনায় সজনে ডাটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৮৪৫ টন

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
জাতীয়

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 24 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?