By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে ৪ দলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে ৪ দলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে ৪ দলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

Last updated: 2024/02/24 at 7:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটের বেতাগায় স্বর্গীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিসমিল্লাহ ফিড মিলস লি: একাদশ। খুলনা জেলার রুপসা উপজেলার ঐতিহ্যবাহী ফুটবল স্পোর্টিং ক্লাব মনসুর স্মৃতি সংসদকে ফাইনালে ৪-২ গোলে পরাজিত করে চ্যম্পিয়ন হয় দলটি। উপজেলার বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ফুটবল ময়দানে দিনব্যাপী চারদলীয় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল দশটায় জাতীয় সংগীত গেয়ে বেলুন ও কবুতর উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কৃতি ফুটবলার হৃষিকেশ দাশ। মেসার্স বেতাগা ট্রেডার্স এর সার্বিক তত্ত্বাবধানে এ ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের খেলায় মনসুর স্মৃতি সংসদ খড়রিয়া স্পোর্টিং ক্লাবকে এবং বিসমিল্লাহ ফিড মিলস লি: একাদশ মুলঘর নবীন সংঘকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি হিসেবে যথাক্রমে নগদ এক লক্ষ ও পঞ্চাশ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ইউনুস আলী শেখ, ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু।

এদিন এ টুর্নামেন্টে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কানাডা প্রবাসী ডা: জীবন কৃষ্ণ দাশ ও ফকিরহাট উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান যথাক্রমে শেখ মোস্তাহিদ সুজা ও তহুরা খানম, আমন্ত্রিত বিভিন্ন অতিথিসহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, মেসার্স বেতাগা ট্রেডার্স এর পরিচালক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দাশ সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বেতাগা ইউনিয়ন সহ দুর দুরান্ত থেকে আগত হাজারো ফুটবল প্রেমি দর্শক।মাঠে খেলার ধারা বর্ননায় ছিলেন মো: আবুল হাসনাত রিপন ও আ: জলিল হাওলাদার। মাঠের খেলা পরিচালনায় ছিলেন আ: রহমান ঢালী,মো: নাজমুল হোসেন, মো: পারভেজ আলম ও মো: আজমল হোসেন। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স হ্যাট্রিকের পুরস্কার হিসেবে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন গিনি থেকে আগত বিসমিল্লাহ ফিড মিলস লি: এর ফরোয়ার্ড হাসান রাজা। তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টানা চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হলো বিসমিল্লাহ ফিড মিলস লি: একাদশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেহেরপুরে ভুট্টার বাম্পার ফলনে চাষিদের চোখে আনন্দের ঝিলিক
Next Article ডুমুরিয়ায় স্টক হোল্ডারদের মতবিনিময় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় পাড়ার গলিতে দাড়িয়ে থাকা যুবককে গুলি করে হত্যার চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?