
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী সর্বজনীন শীতলাতলা মন্দির কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র মন্দির কমিটির সভাপতি গোবিন্দ পাল।
মন্দির কমিটির সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘোষের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, সাধারণ সম্পাদক প্রভাষক সুমন ধর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মুরারী মোহন পাল, মন্দির কমিটির কোষাধ্যক্ষ অপূর্ব কুমার ঘোষ প্রমুখ।
এ সময় ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারন সম্পাদক প্রশাসন্ত মোদক বাবু, কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, উপজেলা সর্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার দাশ, গন্ধেশ্বর সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি সত্য রঞ্জন চক্রবর্তী সহ মন্দিরের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় আট্টাকী সর্বজনীন শীতলাতলা মন্দিরের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলেঅচনা করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত