By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফকিরহাটে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

Last updated: 2024/11/21 at 3:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ডলি বেগম (৩৫) নামের এক নারীকে হত্যা অভিযোগ উঠেছে। উপজেলার লখপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নিহতের মা বাদি হয়ে থানায় হত্যার অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

নিহত ডলি বেগম খুলনার রূপসা এলাকার বাস চালক সোহাগ শেখের স্ত্রী এবং বাগেরহাটের সাইনবোর্ড এলাকার মোক্তার মীরের মেয়ে। ডলি বেগম ও স্বামী সোহাগ শেখ ফকিরহাটের লখপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানান, বুধবার বিকেলে ডলি বেগমের স্বামী সোহাগ শেখ নিহতের মা ও নিকট আত্মীয়দের ফোন করে জানান ডলি ঘুমের ট্যাবলেট খেয়েছে। এমন খবর পেয়ে নিহতের স্বজনরা লখপুরে ওই ভাড়া বাড়িতে এসে দেখেন ডলি বেগম মৃত অবস্থায় খাটের উপর পড়ে আছেন। ঘটনাস্থলে নিহতের স্বামীকে না পেয়ে তাকে ফোন করলে জানান তিনি যশোরে আছেন।

খবর পেয়ে থানা পুলিশের উপরিদর্শক (এসআই) আশিক রেজা সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছেন নিহতের স্বামী তাকে সুকৌশলে স্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে।

নিহতের মা নার্গিস বেগম, মামি মিহিনা বেগম ও মামাত ভাই সোহেল রানা সহ স্বজরনা জানান, তারা ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন ডলি বেগম মৃত অবস্থায় পড়ে আছে। তখন থানা পুলিশকে অবহিত করেন। তাদের ধারনা ডলির স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় হত্যার অভিযোগে একটি লিখিত আবেদন করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন উদঘাটন করা সম্ভব হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদার সঙ্কটের চিংড়ি রেণু পোনা উৎপাদন ব্যহত হাবার আশংঙ্খা
Next Article নড়াইলে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?