By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফকিরহাট হাসপাতালে স্বাভাবিক প্রসবে দৃষ্টান্ত স্থাপন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাট হাসপাতালে স্বাভাবিক প্রসবে দৃষ্টান্ত স্থাপন
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাট হাসপাতালে স্বাভাবিক প্রসবে দৃষ্টান্ত স্থাপন

Last updated: 2024/07/30 at 5:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে দৃষ্টান্ত স্থাপন। গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) করে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা। এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার ঘন্টায় ৫জন গর্ভবতী প্রসূতির নরমাল (স্বাভাবিক) ডেলিভারি সম্পন্ন হয়েছে। পাশাপাশি এদিন ৫জন গর্ভবতী প্রসূতির সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করা হয়েছে। একইদিন ৫জন সিজার ও ৫জন গর্ভবতী প্রসূতির নরমাল (স্বাভাবিক) ডেলিভারি সম্পন্ন হয়েছে। এ নিয়ে গত দুইদিনে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে মোট ৯টি নরমাল ডেলিভারি হয়েছে।
গত সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরপর ৫জন প্রসূতির নরমাল ডেলিভারি করানো হয়। চিকিৎসক ও প্রশিক্ষিত মিডওয়াইফ নার্সদের সহায়তায় এসব নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। মা ও নবজাতকরা সবাই সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ নার্সরা জানান, গর্ভবতী ওই ৫ নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর তারা নানা ভাবে তাদের পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর কিছু কলাকৌশল এবং ব্যায়াম করানো হয়। প্রকৃত প্রসব বেদনা উঠার পর নরমাল ডেলিভারি করানো হয়েছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম জানান, চিকিৎসক ও প্রশিক্ষিত মিডওয়াইফ নার্সদের সহায়তায় মাত্র চার ঘণ্টায় ৫জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি করানো হয়েছে। ওই ৫জন নারী গর্ভধারণের প্রথম থেকেই তাদের চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা সেবা নিয়েছেন। প্রসব বেদনা শুরুর সাথে সাথে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফ নার্সরা দক্ষতার সাথে ৫জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি করেছেন। এখন মা ও নবজাতকরা সবাই সুস্থ রয়েছেন।
তিনি আরও জানান, সন্তান প্রসবের পর প্রসূতি মায়েদের চারবার চেকআপ করানো হয়। প্রথম চেক এর ২৪ ঘণ্টা পর, দ্বিতীয় চেক আপ তিনদিন পর, তৃতীয় চেক আপ সাতদিন পর এবং চতুর্থ চেকআপ ৪২দিন পর। প্রথম চেকআপ শেষে ওই প্রসূতি মায়েদেরকে ছেড়ে দেয়া হবে।
গর্ভবতী মায়েদের নানা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়ে থাকেন সিজারিয়ান না নরমাল ডেলিভারি করাতে হবে উল্লেখ তিনি বলেন, বর্তমান সময়ে গর্ভবর্তী মায়েরা নরমাল ডেলিভারি না করে সিজারিয়ানের দিকে বেশি ঝুঁকেন। অনেক সময় কতিপয় চিকিৎসক এবং কিছু বেসরকারি ক্লিনিক কর্তৃপক্ষ বিনা প্রয়োজনে ওই গর্ভবতী মায়েদের সিজারিয়ানে উৎসাহিত করেন। কতিপয় চিকিৎসকরা নিজেরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য অনেক ক্ষেত্রে বিনা প্রয়োজনে সিজারিয়ানের পরামর্শ দিয়ে থাকেন। যা চিকিৎসা ক্ষেত্রে নীতি নৈতিকতা বিরোধী।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ফেনসিডিলসহ আওয়ামী লীগ নেতার স্ত্রী আটক
Next Article মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 56 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 7 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 7 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?