By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফরিদপুর-২ আসনে জয়ী সাজেদা চৌধুরীর ছেলে লাবু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ফরিদপুর-২ আসনে জয়ী সাজেদা চৌধুরীর ছেলে লাবু
জাতীয়জেলার খবররাজনীতি

ফরিদপুর-২ আসনে জয়ী সাজেদা চৌধুরীর ছেলে লাবু

Last updated: 2022/11/05 at 8:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।

তিনি সদ্য প্রয়াত সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে। আসনটিতে মোট ১২৩টি কেন্দ্রের ফলাফলে তিনি ৫৩ হাজার ৯৩৪ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শাহদাব আকবর চৌধুরী লাবু পেয়েছেন মোট ৬৮ হাজার ৮১২ ভোট। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।

শনিবার রাত ৮টার দিকে ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নির্বাচনে মোট ভোটারের ২৬.২৭ শতাংশ ভোট পড়েছে।

ফরিদপুর-২ আসনটি সালথা, নগরকান্দা উপজেলা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটিতে শনিবার  সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এতে ৩ লাখ ১৮ হাজার ৫৮৫ জন ভোটারের মধ্যে ৮৩ হাজার ৬৯০ ভোট কাস্টিং হয় বলে ফরিদপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ফরিদপুর-২ আসনের রিটার্নিং অফিসার মো. হুমায়ূন কবির বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসারের পাশাপাশি তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর নিখোঁজ ছয় ব্যক্তিসহ ৪০ টি মোবাইল ও দেড়লাখ টাকা উদ্ধার
Next Article ওয়াশিংটন ডিসিতে ‘জাতীয় সংবিধান দিবস’ 
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 seconds ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 seconds ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?