By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফসল রক্ষায় আলোর ফাঁদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ফসল রক্ষায় আলোর ফাঁদ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফসল রক্ষায় আলোর ফাঁদ

Last updated: 2023/03/30 at 12:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সন্ধ্যায় ক্ষেতের পাশে আলো জালানো হয়। আলোর নিচে রাখা হয় পানির পাত্র। পাত্রের পানিতে ডিটারজেন্ট মেশানো থাকে।  অন্ধকারে ক্ষেতের পোকা এ আলোর দিকে উঠে আসে। আলোর চারিপাশে ঘোরাফেরা করে। এক পর্যায়ে পোকাগুলো পাত্রের পানিতে পড়ে মারা যায়। মরে যাওয়া পোকা থেকে ক্ষেতের ক্ষতিকর পোকার উপস্থিতি চিহ্নিত করা হয়। তারপর পোকা দমনে কৃষককে পরামর্শ দেওয়া হয়। কৃষক এ পরামর্শ অনুযায়ী  ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল রক্ষা করেন।

এতে নিরাপদ ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। কৃষক লাভবান হন।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বোরো ধান রক্ষায় সব ব্লকেই আলোর ফাঁদ বসিয়ে ক্ষতিকর পোকামাকড় চিহ্নিত করণ কার্যক্রম শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি অফিস।

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কদমবাড়ি ব্লকের খেজুরবাড়ি গ্রামে আলোর ফাঁদ বসিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

এসময় কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসের সম্প্রসারণ কর্মকর্তা দোবাশীষ দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুধাংশু হালদার, রমেন্দ্র নাথ হালদার, বিকাশ সরকার, পার্থপ্রতিম বৈদ্য, সুমন মৈত্র সহ ওই গ্রামের কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন ।

কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বলেন, আলোর ফাঁদের মাধ্যমে ক্ষেতের ক্ষতিকারক পোকার উপস্থিতি চিহ্নিত করা হয়। তারপর এসব পোকা দমেনে কৃষকে পরামর্শ দেওয়া হয়। কৃষক আমাদের পরামর্শে কীটনাশক প্রয়োগ করে পোকা দমন করেন।এভাবে তারা ক্ষেতের ফসল রক্ষা করে অধিক ফসল ঘরে তোলেন।আমরা এ কার্যক্রম শুরু করেছি। উপজেলার  প্রতিটি ব্লøকেই এ কার্যক্রম পরিচালনা করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, ক্ষেতে ধান গাছের বয়স ৬০ দিন হওয়ার পর পোকার আক্রমণ হতে পারে। তাই আমরা আলোর ফাঁদ বসিয়ে ক্ষেতের ক্ষতিকর মাজড়া, পাতা মোড়ানো পোকা, গান্ধিপোকা, জিএলএইচ, বিপিএইচ পোকার উপস্থিতির পরিমান চিহ্নিত করি। এগুলো দমনে কীট নাশক প্রয়োগের পরামর্শ দেই। কৃষক আমাদের পরামর্শে নিরাপদ বালাই নাশক প্রয়োগ করে ক্ষেতের ফসল রক্ষা করেন। এতে কৃষক ধানের অধিক  ফলন পেয়ে লাভবান হন । কীটনাশকের প্রতিক্রিয়া শেষ হওয়ার পর কৃষক ক্ষেত থেকে ফসল কর্তণ করেন। তাই তারা ক্ষেত থেকে নিরাপদ ফসল ঘরে তোলন।

খেজুরবাড়ি গ্রামের কৃষক মৃনাল কান্তি বলেন, আলোর ফাঁদ বসিয়ে প্রতি বছর আমাদের ফসল রক্ষায় কৃষি বিভাগ পরামর্শ দেয়। এবারও আলোর ফাঁদ বসানো হয়েছে। এখান থেকে পোকা চিহ্নিত করে আমাদের পারামর্শ দেওয়া হয়েছে। আমারা পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করছি। এভাবে পোকার হাত থেকে আমরা ফসল রক্ষা করি। অধিক ফলন পাই। এ কারণে ধান চাষ করে আমরা লাভবান। এ জন্য কৃষি বিভাগকে আমি ধন্যবাদ জানাই।

একই গ্রামের কৃষাণী পারুল বিশ্বাস বলেন, আগে পোকায় ধান খেয়ে শেষ করে দিত । ফলন তেমন ভালো হত না। তাই কৃষি বিভাগ পোকার হাত থেকে আমাদের ফসল রক্ষায় আলোর ফাঁদের ব্যবস্থা করেছে। তাদের পরামর্শে এখন ফসল রক্ষা করা সম্ভব হচ্ছে। প্রতি বছর অনেক ফসল ঘরে তুলতে পারছি। ধান চাষ করে আমরা ভালো আছি।

কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস বলেন, এ বছর কোটালীপাড়ায় ২৬ হাজার ৪৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষক যাতে সহজে ঘরে ধান তুলতে পারে, সেই জন্য আমরা মাঠে বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করছি। এখন প্রতিটি ব্লককে আলোর ফাঁদ বসিয়ে ক্ষতিকর পোকা চিহ্নত করে দমনের পরামর্শ দিচ্ছি।

এরপর ধানকাটা ও মাড়াই শেষে ঘরে ধান তুলে দিয়ে আমরা পরামর্শ ও সহযোগিতা করব।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সপ্তমবারের মতো শিল্পকলার ডিজি হলেন লাকী
Next Article সংবাদ সম্মেলনে মায়ের আকুতি: অপহৃত কন্যাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?