By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে ভারত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে ভারত
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে ভারত

Last updated: 2023/09/17 at 3:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অবশেষে শেষ হতে চলছে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। ছয় দলের টুর্নামেন্ট গিয়ে ঠেকেছে দুদলে। একটি ভারত, আরেকটি শ্রীলঙ্কা। দুদলের মধ্যে থেকে আবারও এশিয়ার শ্রেষ্ঠ দল খুঁজে পাবে ক্রিকেটপ্রেমীরা।

এশিয়া কাপের ফাইনালে আজ রোববার (১৭ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিংয়ে রোহিত শর্মার ভারত।

টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আজ আবারও তাদের সামনে হাতছানি শিরোপা ধরে রাখার। অন্যদিকে দীর্ঘ সময় ধরে শিরোপার অপেক্ষায় থাকা ভারতের সামনে বড় সুযোগ এশিয়ার মুকুট জয় করা। তবে, মাঠের লড়াইয়ে যারা এগিয়ে থাকবে তারাই মাতবে শিরোপা উল্লাসে।

হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কা মোট ২২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১ বার জিতেছে ভারত এবং শ্রীলঙ্কার জয়ও ১১ ম্যাচে। গত বছরের এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এ বছর সেই হারের বদলা নিয়েছে টিম ইন্ডিয়া।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শ্রীলঙ্কা থেকে অনেকটা এগিয়ে ভারত। চলতি এশিয়া কাপে মাত্র একটি মাত্র ম্যাচে হেরেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। সেটি আবার ফাইনালের ঠিক আগের ম্যাচে বাংলাদেশের কাছে। তাই আজ ফাইনাল যে খুব একটা সহজ হবে না তাদের জন্য তা বলার অপেক্ষা। তাছাড়া বড় মঞ্চে শিরোপার কাছে গিয়েও এর আগে অনেকবার খেই হারিয়েছে ভারত। সেই অতীত রেকর্ড চোখ রাঙাচ্ছে বিরাট কোহলিদের।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কোহলি-বুমরাহদের মতো তারকাদের বিশ্রাম দিলেও, ফাইনালে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে ভারত। যদিও অলরাউন্ডার অক্ষর প্যাটেল থাকছেন না।

চোট নিয়ে দুশ্চিন্তায় আছে স্বাগতিক শ্রীলঙ্কাও। ফাইনালের আগে মহেশ থিকসানার খেলা নিয়ে শঙ্কা জাগে। থিকশানার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অফব্রেক স্পিনার সাহান আরাশিগেকে।

চলমান আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন থিকশানা। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি সাত নম্বরে আছেন। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষকে চাপে রাখার বেশ ভূমিকা ছিল এই স্পিনারের।

মেগা ফাইনালে দুশ্চিন্তার নাম বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮০-৯০ শতাংশ। দুপুর সাড়ে তিনটায় খেলা শুরু। তবে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিয়ম অনুযায়ী, অন্তত ২০ ওভার করে খেলতে হবে দুই দলকে। সোমবার থাকছে রিজার্ভ ডে। আর রিজার্ভ ডেতেও খেলা না হলে দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেশি দামে গ্যাস বিক্রি : ২ ব্যবসায়ীর জরিমানা
Next Article নাটোরে বিএনপির রোডমার্চের গাড়িতে আগুন, হামলা, ভাঙচুর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদ্যুতের তার চুরির হিড়িক, আতঙ্কে গ্রাহকরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জেলার খবরযশোর

চৌগাছায় মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?