By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

Last updated: 2026/02/24 at 5:53 PM
জন্মভূমি ডেস্ক 2 minutes ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ১১ ফাল্গুন, মঙ্গলবার দিনব্যাপী খুলনার আকাশে মেঘ ভাসছিল। নদী অববাহিকা ও বিল এলাকায় কুয়াশার আধিপত্য ছিল। দুপুর আড়াইটার পর হতে বিকেল ৫ টা পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন স্থানে স্বল্পস্থায়ী গুড়ি-গুড়ি বৃষ্টি হয়েছে। ওই বর্ষণ আবহাওয়া অফিসের হিসেবে রেকর্ডযোগ্য পরিামান ছিল না। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মেঘমালা তৈরি হয়েছিল। দিনের তাপমাত্রাও ২৪ ঘন্টার ব্যবধানে কমেছিল- প্রায় চার ডিগ্রি সেলয়িাস। এদিকে, নামেমাত্র এ বৃষ্টিপপাত কৃষিক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না বলে খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছেন।
জেলার নয় উপজেলাসহ মেট্রো অঞ্চলের দুই থানা এলাকায় এবার ৬৫ হাজার ৭শ’ ৭৮ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। রোপণের পর চারার বয়স এখন স্থানভেদে ২০ থেকে ৩০ দিনের মধ্যে। কৃষক ও ক্ষেতমজুরেরা জমি থেকে আগাছা পরিষ্কার এবং সার প্রয়োগের কাজ করছেন। ৮ হাজার ৩শ’ ৬০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির আবাদ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দু’ হাজার ৭শ’ ৭৫ হেক্টর জমির ফসল কাটা ও উত্তোলন হয়েছে। উৎপাদনের পরিমাণ ৫৫ হাজার ৫শ’ মেট্রিকটন। অন্যদিকে, ৬ হাজার ১শ’১৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষীরা কোথাও রোপণের জন্য জমি প্রস্তুত করছেন, কোথাও শুরু করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের খুলনা জেলা উপ-পরিচালক নজরুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, যে বৃষ্টি হয়েছে, তাতেও মাটিও ঠিকমত ভিজবে না। ফসলের উপকারও হবে না, ক্ষতিও হবে না।
খুলনা জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মঙ্গলবার বিকেল পাঁচ টার দিকে দৈনিক জন্মভূমিকে বলেন, সাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গেছে। বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। গত সোমবার খুলনায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও মঙ্গলবার তা কমে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আজ প্রকৃতিতে মধ্য ফাগুনের নিয়মিত রূপ ফিরতে পারে।

জন্মভূমি ডেস্ক February 24, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণায় উদ্যোগ নেওয়া হবে: বন সংরক্ষক ইমরান আহম্মেদ

By জন্মভূমি ডেস্ক 52 minutes ago
খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?