ফুলতলা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা রোববার বিকেল ৫টায় ফুলতলা উপজেলার ডাবুরমাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী আটরা-গিলাতলা ইউনিয়ন একাদশ ও দামোদর ইউনিয়ন একাদশ নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে আটরা-গিলাতলা ইউনিয়ন একাদশ দামোদর ইউনিয়ন একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ফুলতলা প্রেসক্লাবের সভাপতি ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, মোঃ ওবায়দুল হক হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, গৌর হরি দাস, হাফিজুর রহমান মোল্যা, মোল্যা রবিউল ইসলাম, তারেক হাসান নাইস, সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ। খেলা পরিচালনা করেন পার্থ প্রতিম মন্ডল, মোঃ আজিবর রহমান, কামরুল আজম বাবু, আকিব জাবেদ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত