
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বিশিষ্ট শিল্পপতি ও এসবি গ্রুপের পরিচালক শেখ রফিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় গতকাল শনিবার আসর বাদ ফুলতলা বাজার আহমাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, মরহুমের ভ্রাতা শিল্পপপতি শেখ হাফিজুর রহমান বাবু ও শেখ শফিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সাবেক সভাপতি বরকত আলী ভূঁইয়া বাটুল, সাবেক ছাত্রলীগ নেতা এসকে মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আঃ রশিদ জমাদ্দার, ব্যবসায়ী খাঁন সুলতান আহম্মেদ, জাহাঙ্গীর মোড়ল, আবু তালেব মোল্যাসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

