By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফুলতলায় ব্যবসায়ীর বিরুদ্ধে খাস জমির উপর দেওয়াল নির্মাণের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ফুলতলায় ব্যবসায়ীর বিরুদ্ধে খাস জমির উপর দেওয়াল নির্মাণের অভিযোগ
জেলার খবর

ফুলতলায় ব্যবসায়ীর বিরুদ্ধে খাস জমির উপর দেওয়াল নির্মাণের অভিযোগ

Last updated: 2021/09/24 at 12:16 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE


জন্মভূমি রিপোর্ট
খুলনার ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা এলাকায় সরকারি খাস জমির উপর সীমানা প্রাচীর বা দেওয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে ইট ভাটা ব্যবসায়ী লুৎফর রহমান ভূঁইয়া ওরফে লেলিনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকাবাসি সংশিষ্টদের অবগত করেন। এ দিকে নানা ধ্রুব জাল সৃষ্টি হয়েছে এই দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি জানান, ফুলতলার পায়গ্রাম কসবা লিজ কেস নং-২/৭৭-৭৮, এস এ খতিয়ান ৪২৮, এস এ দাগ নং-৬৩৬. আর এস খতিয়ান ১/১, আর এস দাগ নং ৮৫৩ জমিতে পাকা দেওয়াল নির্মাণ করেছেন লুৎফর রহমান ভূঁইয়া (লেলিন)। দেওয়ালটি পায়গ্রাম কসবার পঙ্কজের মোড় থেকে শুরু হয়েছে। এছাড়াও সরকার কর্তৃক রাস্তার জন্য অধিগ্রহনকৃত সম্পত্তিতে দেওয়াল নির্মাণ করেছেন লেলিন। যার অধিগ্রহন কেস নং-২/৯৭-৯৮।
তথ্যমতে, লেলিন ভূঁইয়ার পায়গ্রাম কসবা এলাকায় একাধিক জমি দখলে রয়েছে। যারমধ্যে কিছু জমি নিজ ক্রয়কৃত রয়েছে ইজারাকৃত সম্পত্তি এবং খাস সম্পত্তি যা (ইজারাহীন) রয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে গাছ পালা কর্তন সহ মাটি কেটে ইট ভাটায় ইট তৈরির কাজে ব্যবহার করেছেন বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। এখানেই শেষ নয়। সরকারি খাস জমির উপর দেওয়াল নির্মাণের অভিযোগ নিয়ে সর্বমহলে গুঞ্জন উঠেছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ফুলতলা ভূমি অফিসের সার্ভেয়ার মিজান সহ অফিস সহকারী বারেকের সাথে রয়েছে লেলিন ভূঁইয়ার গভীর সখ্যতা। ফলে তাঁর বিরুদ্ধে যে কোন অভিযোগের বিষয় উঠে আসুক না কেন, বারেক ও মিজানের কাছ থেকে একটু বিশেষ সুবিধা পেয়ে থাকেন লেলিন ভূঁইয়া।
জানা যায়, ভূমি অফিস থেকে লেলিন ভূঁইয়া সরকারি খাস সম্পত্তির উপর দেওয়াল নির্মাণ করেছে কি না, এ বিষয় সরেজমিনে অফিস সহকারী (বড় বাবু) বারেককে ঘটনাস্থলে যেতে বলেন কর্তৃপক্ষ। তবে দেখা যায়, লেলিন ভূঁইয়ার বাইকে চেপে খোস গল্প করতে করতে বারেক পয়গ্রাম কসবার উদ্যেশে যাত্রা করেন। তাহলে কি এমন তথ্য আসবে তা সন্দেহ রয়েছে।
কথা হয় লুৎফর রহমান ওরফে লেলিন ভূঁইয়ার সাথে। তিনি বলেন, আমার নিজ ক্রয়কৃত সম্পত্তির উপর দেওয়াল নির্মাণ করা হয়েছে। কোন খাস সম্পত্তির উপর নয়।
এদিকে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনকে বিষয়গুলো মুঠোফোনে অবগত করলে তিনি বলেন, আমি বিষয়টি নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
তবে ব্যবসায়ী লেলিন ভূঁইয়াকে পায়গ্রাম কসবার ওই দেওয়াল নির্মাণকৃত জমির কাগজপত্র দেখতে চাইলে তিনি রহস্যজনক কারণে বিষয়গুলো এড়িয়ে যান। এছাড়া এ প্রতিবেদকে মোটরসাইকেলের তেল খরচ দেওয়ার জন্য জোড়াজোড়ি করতে থাকে। তখনই বোঝাযায় লেলিন ভূঁইয়ার অবস্থান কতটুকু নড়বড়ে। ব্যবসায়ী লেলিন ভূঁইয়ার বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যা আগামী প্রতিবেদনে প্রকাশ হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 24, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মার্কিন বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রীর
Next Article পিরোজপুরে যুবলীগের বর্ধিত সভা: টেন্ডারবাজী ও নৌকার বিরোধীদের যুবলীগের নেতৃত্বে রাখা হবে না
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

By Correspondent 15 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

By Correspondent 15 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?